অপরাধ

বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

প্রতিবেদক
বাহাত্তরের সংবিধান ডাস্টবিনে ফেলার কথা বলেছিলেন খালেদা জিয়া: তাজুল ইসলাম বাহাত্তরের সংবিধান ডাস্টবিনে ফেলার কথা বলেছিলেন খালেদা জিয়া: তাজুল ইসলাম মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে ব্রিকসের উদ্বেগ, সংযমের আহ্বান মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে ব্রিকসের উদ্বেগ, সংযমের আহ্বান নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রহিদুল ইসলামের বসতঘর নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রহিদুল ইসলামের বসতঘর ইউরোপে অবৈধ প্রবেশে বাংলাদেশিরা শীর্ষে, কমেছে মোট সংখ্যা ইউরোপে অবৈধ প্রবেশে বাংলাদেশিরা শীর্ষে, কমেছে মোট সংখ্যা জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইয়াবা পাচার ঠেকাতে এআই ক্যামেরা ও তল্লাশিচৌকির প্রস্তাব পুলিশের ইয়াবা পাচার ঠেকাতে এআই ক্যামেরা ও তল্লাশিচৌকির প্রস্তাব পুলিশের ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাজসজ্জায় ব্যয় ৪ লাখ ৭০ হাজার ডলার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাজসজ্জায় ব্যয় ৪ লাখ ৭০ হাজার ডলার মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় কোনো পাহারাদার চাই না: মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় কোনো পাহারাদার চাই না: মাসুদ পেজেশকিয়ান জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি: ডা. শফিকুর রহমান জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি: ডা. শফিকুর রহমান ৬ মাসের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হবে: ওয়াহাব আকন্দ ৬ মাসের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হবে: ওয়াহাব আকন্দ
সব খবর

বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর বরিশাল নগরীর প্যারারা রোড এলাকায় দৈনিক সমকালের বরিশাল অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার শার্টের পকেট থেকে পাঁচটি হাতে লেখা চিরকুট পাওয়া গেছে। পুলিশ চিরকুটগুলো যাচাই করে ঘটনাটি তদন্ত করছে।

প্রশাসনের উদ্দেশে লেখা একটি চিরকুটে ৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার অনুরোধ জানিয়েছেন। তিনি দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও চিকিৎসার চেষ্টার কথা উল্লেখ করেন এবং তার মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা যেন কোনো হয়রানির শিকার না হন, সেই আর্জি জানান। স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে লেখা চিরকুটে তিনি ক্ষমা চেয়ে মেয়ের পড়াশোনা ও গান শেখা চালিয়ে যাওয়ার কথা বলেছেন। ছোটভাই দীপক চ্যাটার্জিকে স্ত্রী ও মেয়ের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

অন্য একটি চিরকুটে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের উদ্দেশে তাদের দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন পুলক। ছোটভাই দীপক ও তার স্ত্রী ইতির উদ্দেশে লেখা নোটে তিনি তার ব্যাংক হিসাব ও বাবার মুক্তিযোদ্ধা ভাতার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন। এছাড়া সমকালের বর্তমান ব্যুরোর দায়িত্বে থাকা সুমন চৌধুরীর উদ্দেশে লেখা নোটে তিনি দীর্ঘদিনের কর্মজীবনের স্মৃতির কথা উল্লেখ করে ক্ষমা চেয়েছেন এবং সমকাল থেকে তার পাওনা টাকা আদায় করে স্ত্রীর হাতে তুলে দেওয়ার অনুরোধ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কোনো এক সময় পুলক চ্যাটার্জি অফিসে আসেন। সন্ধ্যায় সুমন চৌধুরী অফিসে এসে দেখেন দরজা ভেতর থেকে আটকানো। পরে সহকর্মী ও বাড়ির মালিকের উপস্থিতিতে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। ২০২৩ সালের মে মাসে সমকাল থেকে চাকরিচ্যুত হওয়ার পর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে। তবে সুমন চৌধুরী তাকে সম্মান জানিয়ে অফিসের একটি চাবি দিয়েছিলেন এবং তিনি মাঝে-মধ্যেই অফিসে বসতেন।

শনিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবার ও সহকর্মীদের কাছে হস্তান্তর করা হয়। দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাব চত্বরে শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ২টায় কাউনিয়া শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ নিশ্চিত করেছেন যে সুইসাইড নোট পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন। পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।