শিক্ষা

যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার: তালিকায় সাবেক উপাচার্যও

প্রতিবেদক
দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী হামলার পর উত্তরখানে কারখানার রাস্তা কাটল ডিএনসিসি হামলার পর উত্তরখানে কারখানার রাস্তা কাটল ডিএনসিসি উখিয়ায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা উখিয়ায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা অবসরপ্রাপ্ত কর্নেল জাকিরসহ ২২ জনের জামিন মঞ্জুর অবসরপ্রাপ্ত কর্নেল জাকিরসহ ২২ জনের জামিন মঞ্জুর স্বৈরাচারের স্থান ডাস্টবিনে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসুর প্রতীকী কর্মসূচি স্বৈরাচারের স্থান ডাস্টবিনে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসুর প্রতীকী কর্মসূচি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের হুঁশিয়ারি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের হুঁশিয়ারি হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৭ জন হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৭ জন বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার রোধে কঠোর হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার রোধে কঠোর হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের মাথাব্যথা নেই: জামায়াত দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের মাথাব্যথা নেই: জামায়াত
সব খবর

চুরি, জালিয়াতি ও গুরুতর অনিয়মের অভিযোগে আন্তর্জাতিক জার্নাল থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীদের ১১টি গবেষণাপত্র প্রত্যাহার করা হয়েছে। এই তালিকায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আবদুল মজিদের নামও রয়েছে, যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক। তিনি ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর যবিপ্রবির চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আবদুল মজিদের দুটি গবেষণাপত্র প্রকাশনা প্রতিষ্ঠান হিন্দাউই থেকে প্রত্যাহার করা হয় ২০২৪ সালের জানুয়ারি মাসে। এর মধ্যে একটি গবেষণায় শজনে বীজের নির্যাসের অ্যান্টি-অক্সিডেন্ট গুণাবলি এবং অন্যটিতে সেলুলোজভিত্তিক ন্যানোকম্পোজিটের কার্যকারিতা নিয়ে বিশ্লেষণ করা হয়েছিল। হিন্দাউইয়ের তদন্তে উঠে এসেছে যে, গবেষণাপত্র দুটি ‘পেপার মিল’-এর মাধ্যমে তৈরি বা কেনা হয়েছিল। এছাড়া ল্যাবরেটরিতে কোনো বাস্তব পরীক্ষা ছাড়াই ভুয়া তথ্য ও ফলাফল ব্যবহার করা হয়েছিল বলে জার্নাল কর্তৃপক্ষ জানিয়েছে।

অধ্যাপক আবদুল মজিদ দাবি করেছেন, এ বিষয়ে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি এবং তিনি গবেষণায় শুধু আইডিয়া শেয়ারের পর্যায়ে যুক্ত ছিলেন। তবে হিন্দাউই জানিয়েছে, গবেষণাপত্রগুলো প্রত্যাহারের আগে লেখকদের ব্যাখ্যা চাওয়া হয়েছিল, কিন্তু তাদের দেওয়া উত্তর সন্তোষজনক ছিল না। আন্তর্জাতিক জার্নালগুলো পিয়ার-রিভিউ প্রক্রিয়ায় ভুয়া তথ্য ব্যবহারের মাধ্যমে বিভ্রান্ত করার অভিযোগও এনেছে।

বিশ্ববিদ্যালয়টির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মে থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের নাম থাকা ১০টি গবেষণাপত্র প্রত্যাহার করা হয় এবং গত মে মাসে আরও একটি গবেষণাপত্র প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বর্তমান উপাচার্য আবদুল মজিদ বলেন, তিনি কিছু গবেষণাপত্র প্রত্যাহারের কথা শুনেছেন, তবে যাদের বিরুদ্ধে এ ধরনের সমস্যা ছিল, তাদের কোনো পুরস্কার বা গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে সম্পৃক্ত করা হয়নি।

উল্লেখ্য যে, ২০১৯ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশিদের অন্তত ৩২৫টি গবেষণাপত্র বিভিন্ন কারণে প্রত্যাহার করা হয়েছে, যার সঙ্গে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জড়িত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সানডিয়েগোর নিউরোসায়েন্স বিভাগের গবেষক নাদিম মাহমুদের মতে, গবেষণায় এ ধরনের অনিয়ম নৈতিক স্খলন হিসেবে গণ্য হলেও বাংলাদেশে এখনো এর বিরুদ্ধে কঠোর একাডেমিক শাস্তির সংস্কৃতি গড়ে ওঠেনি।