বাংলাদেশ

আজ ১৬ জুলাই: স্মরণ করা হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সাতক্ষীরার জামায়াত এমপির নতুন ভিডিও নিয়ে তোলপাড় সাতক্ষীরার জামায়াত এমপির নতুন ভিডিও নিয়ে তোলপাড় স্থানীয় নির্বাচনে অযোগ্য প্রার্থীদের তালিকা জানাল নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনে অযোগ্য প্রার্থীদের তালিকা জানাল নির্বাচন কমিশন ঠাকুরগাঁওয়ে বিপুল মাদকদ্রব্যসহ দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিপুল মাদকদ্রব্যসহ দম্পতি গ্রেপ্তার স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে রোনালদোকে নিয়ে বিতর্কিত মন্তব্য স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে রোনালদোকে নিয়ে বিতর্কিত মন্তব্য গাজী নজরুলের বিষয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত গাজী নজরুলের বিষয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত
সব খবর

আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কারের দাবিতে চলা ছাত্র আন্দোলন নতুন মোড় নেয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার পর দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। একই দিনে চট্টগ্রাম ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আরও বেশ কয়েকজন প্রাণ হারান।

এই দিনটি উপলক্ষে সারা দেশে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণ অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আবু সাঈদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে জাতির প্রতিরোধের প্রতীক। তিনি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও পৃথক বাণীতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও গুলি চালায়। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। পুলিশের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আন্দোলনের প্রতীক হয়ে ওঠে এবং দেশব্যাপী ক্ষোভের সঞ্চার করে।

একই দিনে চট্টগ্রামে সংঘর্ষে নিহত হন কলেজশিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ এবং ফার্নিচার কর্মচারী মো. ফারুক। এছাড়া রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে হকার মো. শাহজাহান ও সাবুজ আলী প্রাণ হারান। বিভিন্ন সূত্র অনুযায়ী, ওই দিন অন্তত ছয়জন নিহত হয়েছিলেন।

এই ঘটনার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি জেলায় সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। এছাড়া অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, আবাসিক হল খালি করার নির্দেশ এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হয়। এই ঘটনার পর আন্দোলন আরও বিস্তৃত হয় এবং কয়েক সপ্তাহের মধ্যে তা গণঅভ্যুত্থানে রূপ নিলে তৎকালীন সরকারের পতন ঘটে। গত বছর থেকে ১৬ জুলাই দিনটিকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন হিসেবে পালন করা হচ্ছে।