অপরাধ

কেরানীগঞ্জে সেলুনে ঢুকে কিশোর গ্যাং সদস্যকে গুলি, কুপিয়ে হত্যা

প্রতিবেদক
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: মন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: মন্ত্রী ১৭ সেপ্টেম্বর স্থানীয় নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে ইসি ১৭ সেপ্টেম্বর স্থানীয় নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে ইসি শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ ভোলার মেঘনায় জেলের জালে ১৫ কেজি ওজনের বিশাল পাঙাশ ভোলার মেঘনায় জেলের জালে ১৫ কেজি ওজনের বিশাল পাঙাশ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় মাছ ব্যবসায়ী ফরহাদ খুন কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় মাছ ব্যবসায়ী ফরহাদ খুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়নে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে মন্ত্রীর বৈঠক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়নে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে মন্ত্রীর বৈঠক দণ্ডিত ৭ আসামিকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হবে: চিফ প্রসিকিউটর দণ্ডিত ৭ আসামিকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হবে: চিফ প্রসিকিউটর আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ: তদন্ত রিপোর্ট আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ: তদন্ত রিপোর্ট বিমান বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হচ্ছে: মন্ত্রী মিল্লাত বিমান বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হচ্ছে: মন্ত্রী মিল্লাত ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি পদদলিত ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি পদদলিত
সব খবর

কেরানীগঞ্জের আরশিনগরে ফরহাদ হোসেন নামে এক কিশোর গ্যাং সদস্যকে গুলি করে ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৩০ বছর বয়সী ফরহাদ আরশিনগর এলাকার রাজ সেলুনে মঙ্গলবার বেলা ৩টার দিকে চুল কাটার সময় এই হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফরহাদের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, তিনি মোহাম্মদপুরের মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করতেন। সেখানে আরমান, সোহেল, কাল্লু, সাব্বিরসহ ৭-৮ জন কিশোর গ্যাং সদস্য তার কাছে ব্যবসার জন্য এককালীন ৫০ হাজার টাকা এবং প্রতিদিন চাঁদা দাবি করে আসছিল। ফরহাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়, যার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বেলা ৩টা ৭ মিনিটে তিনজন হামলাকারী সেলুনে প্রবেশ করে। তাদের মধ্যে একজন পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এরপর অপর দুজন চাপাতি নিয়ে ফরহাদকে ধাওয়া করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। হামলার সময় ফরহাদ পালানোর চেষ্টা করলেও একজন তার লুঙ্গি ধরে ফেলে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, নিহত ফরহাদ মোহাম্মদপুরের ‘পাটালি গ্রুপে’র সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, দুই পক্ষই মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকার। পূর্ববিরোধের জেরে তারা আরশিনগরে এসে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করছে। ফরহাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।