বাংলাদেশ

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে সম্মেলন

প্রতিবেদক
যশোরে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন যশোরে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন দান ও সদকার গুরুত্ব এবং এর অশেষ ফজিলত দান ও সদকার গুরুত্ব এবং এর অশেষ ফজিলত হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির পাবনার আল-মদিনা হাসপাতালে অস্ত্রোপচার থেকে ১২ জনের যক্ষ্মা পাবনার আল-মদিনা হাসপাতালে অস্ত্রোপচার থেকে ১২ জনের যক্ষ্মা শনির আখড়ায় দোকানে ঢুকে কোকারিজ ব্যবসায়ীকে গুলি শনির আখড়ায় দোকানে ঢুকে কোকারিজ ব্যবসায়ীকে গুলি কাতারে বোমা হামলার কথা দম্ভের সঙ্গে স্বীকার করলেন নেতানিয়াহু কাতারে বোমা হামলার কথা দম্ভের সঙ্গে স্বীকার করলেন নেতানিয়াহু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট নয় ভারত ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট নয় ভারত ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু
সব খবর

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে মহাসমাবেশ করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখা। শনিবার বাদ জোহর কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশীদ এতে সভাপতিত্ব করেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, ইসলামের মৌলিক বিশ্বাসের ওপর আঘাতকারীদের এ দেশে ছাড় দেওয়া হবে না। তিনি জাতীয় সংসদে স্পিকারের আসনের ওপরে কালেমা খচিত ক্যালিগ্রাফি ব্যবহারের প্রশংসা করে বলেন, সরকার যদি সত্যিই ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হয়, তবে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে তৌহিদি জনতার দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করবে। তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশেও এটি সময়ের দাবি। ইসলামের আকিদা অনুযায়ী হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী, অথচ কাদিয়ানিরা নিজেদের মুসলিম পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করছে। অবিলম্বে জাতীয় সংসদে বিল পাস করে এই দাবি মেনে নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা শাব্বির আহমাদ রশীদ বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষায় কিশোরগঞ্জের তৌহিদি জনতা সবসময় আপসহীন। ইমানের স্বার্থে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, খতমে নবুওয়তের পবিত্রতায় কোনো আঘাত সহ্য করা হবে না এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।

মুফতি আব্দুর রহিমের সঞ্চালনায় সম্মেলনে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন এবং কাদিয়ানিবিরোধী বিভিন্ন স্লোগানে শহীদি মসজিদ চত্বর মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, পীর মাওলানা শাহ ইসমাঈল, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা মুহাম্মদ, মাওলানা আবুল বাশার, মাওলানা উবায়দুল্লাহ আনোয়ার, মাওলানা সাঈদ আহমাদ, মুফতি সুলতান আহমদ জাফরী ও মুফতি মাহমুদ হাসান কাসেমী বক্তব্য রাখেন।