অপরাধ

শনির আখড়ায় দোকানে ঢুকে কোকারিজ ব্যবসায়ীকে গুলি

প্রতিবেদক
হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির পাবনার আল-মদিনা হাসপাতালে অস্ত্রোপচার থেকে ১২ জনের যক্ষ্মা পাবনার আল-মদিনা হাসপাতালে অস্ত্রোপচার থেকে ১২ জনের যক্ষ্মা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে সম্মেলন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে সম্মেলন কাতারে বোমা হামলার কথা দম্ভের সঙ্গে স্বীকার করলেন নেতানিয়াহু কাতারে বোমা হামলার কথা দম্ভের সঙ্গে স্বীকার করলেন নেতানিয়াহু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট নয় ভারত ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট নয় ভারত ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ পেসার তাসকিন আহমেদ অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ পেসার তাসকিন আহমেদ
সব খবর

রাজধানীর কদমতলী থানার শনির আখড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. আসলাম খান (৪০) নামে এক কোকারিজ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে রয়েল হাসপাতালের সামনে অবস্থিত ‘লাকী কোকারিজ’ নামের দোকানে এ ঘটনা ঘটে। আহত আসলাম খান শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে শনির আখড়ার পলাশপুর এলাকায় বসবাস করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আসলামের বন্ধু আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে দুজন ব্যক্তি দোকানে প্রবেশ করেন। হঠাৎ তাদের মধ্যে একজন আসলাম খানকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার বাঁ হাতের কনুইয়ের ওপরের অংশ ও মুখের ডান পাশে গুলি লাগে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ও দোকানের কর্মচারীরা এগিয়ে এসে গুলি করা ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। তবে এ সময় তার সঙ্গে থাকা অপর ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আহত অবস্থায় আসলাম খানকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং সংশ্লিষ্ট থানায় এ খবর জানানো হয়েছে।

ব্যবসায়ী আসলাম খানকে কেন গুলি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে আসলামের বন্ধু আনোয়ার হোসেনের দাবি, এর আগে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কারও সঙ্গে তার বিরোধ ছিল বলে তিনি জানতেন। ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।