বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ময়লার ভাগাড় বালুচাপায় ঢেকে দেওয়া হলো

প্রতিবেদক
ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন
সব খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে সামনে রেখে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত প্রায় ২০ বছরের পুরোনো ময়লার ভাগাড় বালুচাপা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আগামী রোববার প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে জেলা শহরের বিভিন্ন রাস্তার ধারের ময়লাও সরানোর উদ্যোগ নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর সফরসূচির মধ্যে রয়েছে পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্তকরণ, কটিয়াদীতে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বিকেলে জেলা শহরের পুরোনো স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার খিলপাড়া এলাকায় মহাসড়কের পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে গত দুই দশক ধরে পৌরসভা ছাড়াও কটিয়াদী, পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার বর্জ্য ফেলা হতো। হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্যসহ বিভিন্ন বাজার ও বাসাবাড়ির ময়লা এখানে উন্মুক্তভাবে ফেলায় তীব্র দুর্গন্ধে পথচারী ও ঢাকা, ময়মনসিংহ, সিলেটগামী হাজারো যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়তেন। বৃষ্টির পানিতে ময়লা পচে সড়কে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। যদিও তিন-চার বছর আগে প্রায় ১০ কোটি টাকার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু লোকবল সংকটে তা চালু হয়নি। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এটি অপসারণের দাবি জানিয়ে আসলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে তড়িঘড়ি করে ময়লার কিছু অংশ সরিয়ে বালুচাপা দিয়ে এলাকাটি পরিচ্ছন্ন করার চেষ্টা চলছে। কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকাতেও একইভাবে ময়লা ঢেকে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিনের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে তারা স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসলেও এখন কেবল প্রধানমন্ত্রীর নজর এড়াতে সাময়িকভাবে বালুচাপা দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী চলে গেলে এলাকাটি আগের রূপেই ফিরে আসবে।

এ বিষয়ে কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার অধিদপ্তরের কিশোরগঞ্জের উপপরিচালক জেবুন নাহার শাম্মী জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জনসাধারণকে রাস্তায় ময়লা না ফেলার জন্য মাইকিং করে সচেতন করা হচ্ছে। তিনি আরও জানান, মহাসড়কের পাশে ময়লা ফেলার জায়গাটি আপাতত অস্থায়ীভাবে বালুচাপা দেওয়া হলেও, স্থায়ী বর্জ্য নিরসনের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে যা কয়েক দিনের মধ্যে চালু হতে পারে।