বাংলাদেশ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সব বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন গুপ্ত শক্তির আড়ালে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের গুপ্ত শক্তির আড়ালে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান মির্জা আব্বাসের সতর্কবার্তা: তারেক রহমানকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে মির্জা আব্বাসের সতর্কবার্তা: তারেক রহমানকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে ভেনেজুয়েলার তেল সম্পদে ১০০ বছরের মার্কিন নিয়ন্ত্রণ: ট্রাম্পের বড় চুক্তি ভেনেজুয়েলার তেল সম্পদে ১০০ বছরের মার্কিন নিয়ন্ত্রণ: ট্রাম্পের বড় চুক্তি জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের পরিকল্পনা নেই জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের পরিকল্পনা নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সিরাত কনফারেন্স অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সিরাত কনফারেন্স অনুষ্ঠিত জামায়াতের লংমার্চে জ্বালানি সংকট ও জনভোগান্তি বাড়ছে: রাশেদ খাঁন জামায়াতের লংমার্চে জ্বালানি সংকট ও জনভোগান্তি বাড়ছে: রাশেদ খাঁন দেশের সংকট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী দেশের সংকট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
সব খবর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ সব বাহিনী তাদের পূর্ণ শক্তি দিয়ে কাজ করে যাচ্ছে। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে জনগণের প্রত্যাশা ও আইনের শাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে যে শৃঙ্খলা বাহিনী পেয়েছে, তা একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশসহ শৃঙ্খলা বাহিনীর মনোবল ও কর্মপরিবেশের উন্নতি ঘটানো হয়েছে এবং গত ছয় মাসে অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভব হয়েছে।

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, বর্তমানে কোনো অপরাধ সংঘটিত হওয়ার পরপরই পুলিশ জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হচ্ছে। রংপুরের চার খুনের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেকোনো আলোচিত বা অনালোচিত অপরাধের ক্ষেত্রে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হচ্ছে। তিনি জানান, পুলিশের আধুনিকায়ন এবং তাদের জনবান্ধব হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এছাড়া অন্যান্য বাহিনীর আইনি কাঠামোয় পরিবর্তন এনে জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে এবং ভালো কাজের জন্য পুরস্কার ও সনদের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে এমন পর্যায়ে উন্নীত করা হবে যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়। তিনি জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ এবং পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবশেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি, ক্ষমা, ধৈর্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য।