বাংলাদেশ

শাহজালাল মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশে রহস্যময় চিঠি

প্রতিবেদক
শ্রমের মর্যাদা নিশ্চিত করা দেশের মর্যাদা রক্ষার সামিল: মাহ্দী আমিন শ্রমের মর্যাদা নিশ্চিত করা দেশের মর্যাদা রক্ষার সামিল: মাহ্দী আমিন ভৈরবে দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে পেনশন হাতিয়ে নেওয়ার অভিযোগ ভৈরবে দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে পেনশন হাতিয়ে নেওয়ার অভিযোগ বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স
সব খবর

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে এবার এক ব্যতিক্রমী চিঠি উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে লেখা ওই চিঠিতে দেশে ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আলোচিত অপরাধগুলোর দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে দরগাহ মসজিদের বারান্দায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাজারের ডেগ ও দানবাক্সগুলো খোলা হয়। সিন্দুক থেকে টাকা বের করে গণনার সময় নগদ অর্থের পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এই চিঠিটি কর্মকর্তাদের নজরে আসে।

চিঠির শুরুতে লেখক কিছুটা সংশয় প্রকাশ করে উল্লেখ করেন, তার এই চিঠিটি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাবে কি না, তা তিনি জানেন না। এরপর দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, দেশের সাধারণ মানুষ একটি নিরাপদ, শান্ত ও সুন্দর বাংলাদেশ চায়। কিন্তু সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া ধর্ষণ, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ঘটনায় দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন কমে যাচ্ছে।

চিঠিতে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা রামিসা, আছিয়া ও হাদীর মতো আলোচিত ঘটনার বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করে দ্রুততম সময়ে রায় নিশ্চিত করার জোর দাবি জানান লেখক। এছাড়া দেশে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে চিঠিতে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। লেখক উল্লেখ করেন, মাদকের সঙ্গে যারা জড়িত তাদের হাত অনেক বড়, অন্যথায় তারা থানা ম্যানেজ করে কীভাবে? লেখকের ধারণা, গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ মাদকাসক্ত।

চিঠির শেষাংশে ‘বাংলাদেশকে ভালোবাসি’ লিখে ‘মোহাম্মদ জুবায়ের আহমদ’ নামে একটি স্বাক্ষর রয়েছে। তবে এই মোহাম্মদ জুবায়ের আহমদ আসলে কে বা কখন-কীভাবে তিনি এই চিঠিটি দানবাক্সে ফেলে গেছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, শনিবার দ্বিতীয়বারের মতো হজরত শাহজালাল (রহ.) এর মাজারের ডেগ ও দানবাক্সগুলো খুলে টাকা গণনা করা হয়। ১৮ দিনের ব্যবধানে মাজারের তিনটি ডেগ ও দানবাক্স থেকে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা, সোনা, রুপা ও সোনা-সদৃশ ধাতব বস্তু এবং একটি গরু ও ৬৫টি ছাগলও দান হিসেবে জমা পড়েছে।