বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে হারানো টাকা ফেরত পেলেন বাবা

প্রতিবেদক
ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ
সব খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়ের বিয়ের কেনাকাটা করতে এসে হারিয়ে ফেলা ৫০ হাজার টাকা ফিরে পেয়েছেন তাজুল ইসলাম নামের এক ব্যক্তি। গত রোববার বিকেলে জেলা শহরের কাউতলী মোড়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ওই ব্যক্তির হাতে টাকাগুলো তুলে দেওয়া হয়। পুলিশের এমন সততার ঘটনায় স্থানীয় পর্যায়ে প্রশংসার জোয়ার বইছে।

তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা। ঘটনার দিন বিকেলে তিনি সিএনজিচালিত অটোরিকশাযোগে জেলা শহরের কাউতলী মোড়ে নামেন। অটোরিকশার ভাড়া পরিশোধের সময় অসাবধানতাবশত তার লুঙ্গির খুঁটিতে রাখা কাগজে মোড়ানো ৫০ হাজার টাকা নিচে পড়ে যায়।

কাউতলী মোড়ে দায়িত্বরত এটিএসআই নরুল আমিন পড়ে থাকা কাগজের প্যাকেটটি দেখতে পেয়ে তা কুড়িয়ে নেন। প্যাকেট খুলে টাকাগুলো দেখে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাসেলুর রহমানকে অবহিত করেন। সার্জেন্ট রাসেলুর রহমান বলেন, টাকা পাওয়ার পর এটিএসআই নরুল আমিন আমাকে জানানোর সাথে সাথে আমি বিষয়টি কন্ট্রোল রুমকে অবগত করি। এদিকে, টাকা হারিয়ে দিশেহারা তাজুল ইসলাম তার স্বজনদের নিয়ে কাউতলী মোড়ের আশেপাশে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তিনি পুলিশের কাছে এসে মেয়ের বিয়ের বাজারের জন্য রাখা ৫০ হাজার টাকা হারিয়ে ফেলার বিষয়টি জানান। পরবর্তীতে তাজুল ইসলামের দেওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে তাকে টাকাগুলো বুঝিয়ে দেওয়া হয়।

টাকা ফিরে পাওয়ার পর তাজুল ইসলাম বলেন, আমার মেয়ের বিয়ের বাজার করার জন্য বাড়ি থেকে জেলা শহরে এসেছিলাম। পরে দেখি আমার কাছে থাকা ৫০ হাজার টাকা হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি পুলিশ অফিসার আমার টাকাগুলো পেয়েছেন। পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, এটাই তার প্রমাণ। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।