দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার এই নতুন দাম ঘোষণা করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছিল।
শুধু ১২ কেজি নয়, ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব ধরনের এলপিজি সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৮৪২ টাকা থেকে বেড়ে ৯৪৪ টাকা এবং সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৯১৩ টাকা থেকে বেড়ে ২ হাজার ৪৬ টাকা হয়েছে। এছাড়াও ১৫ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজির ২ হাজার ৭৮৭ টাকা এবং ১৮ কেজির দাম ৩ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তালিকায় দেখা যায়, ২০ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজির ৩ হাজার ৭৭৭ টাকা এবং ২৫ কেজির দাম ৪ হাজার ২৯২ টাকা করা হয়েছে। এছাড়া ৩০ কেজির দাম ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ প্রতি কেজি ২৩ টাকা ৪৮ পয়সা, ডিস্ট্রিবিউটর চার্জ প্রতি কেজি ৭ টাকা ৮ পয়সা এবং রিটেইলার চার্জ প্রতি কেজি ৫ টাকা ৮৩ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের ক্ষেত্রে মজুতকরণ চার্জ প্রতি লিটার ৫ টাকা ৫৯ পয়সা এবং স্টেশন চার্জ প্রতি লিটার ৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৯১৩ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া ১৫ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ২৯৬ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজির দাম ২ হাজার ৪৪৯ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৭৮৭ টাকা এবং ১৮ কেজির দাম ২ হাজার ৭৫৫ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৯০ টাকা করা হয়েছে।একইভাবে ২০ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৬১ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজির দাম ৩ হাজার ৩৬৭ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৭৭৭ টাকা এবং ২৫ কেজির দাম ৩ হাজার ৮২৭ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ২৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে, ৩০ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৫৯২ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির দাম ৫ হাজার ৫১ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির দাম ৫ হাজার ৩৫৭ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৭২৬ টাকা করা হয়েছে।বিইআরসির বিজ্ঞপ্তিতে বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ প্রতি কেজি ২৩ টাকা ৪৮ পয়সা, ডিস্ট্রিবিউটর চার্জ প্রতি কেজি ৭ টাকা ৮ পয়সা এবং রিটেইলার চার্জ প্রতি কেজি ৫ টাকা ৮৩ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।

















