অন্যান্য

মাগুরায় টানা বৃষ্টিতে কালভার্ট ধসে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

প্রতিবেদক
আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন
সব খবর

মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামে টানা এক দিনের বৃষ্টিতে খালের পানির প্রবল স্রোতের আঘাতে একটি কালভার্ট ধসে পড়েছে। শুক্রবার দুপুরে কালভার্টটি ধসে পড়ার পর থেকে ওই এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। কালভার্টের পাশাপাশি সড়কের প্রায় ৪০ ফুট অংশ ভেঙে গিয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে, যা স্থানীয়দের যাতায়াত ব্যবস্থাকে অচল করে দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে খালের পানি দ্রুত বৃদ্ধি পায়। শুক্রবার দুপুরের দিকে পানির প্রবল চাপে কালভার্টের নিচের অংশ ধসে পড়তে শুরু করে এবং একপর্যায়ে পুরো কালভার্টটি ভেঙে যায়। এর ফলে প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী শত শত মানুষকে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে, যার ফলে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। অনেকে জীবনের ঝুঁকি নিয়েই খাল পার হওয়ার চেষ্টা করছেন, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, মাত্র কয়েক মাস আগেই রাস্তাটির কাজ শেষ হয়েছিল। এরই মধ্যে এমন ঘটনায় এলাকাবাসী হতাশ ও চরম ভোগান্তিতে পড়েছেন। সমাজসেবক শাহ নেওয়াজ বলেন, সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত বিকল্প চলাচলের ব্যবস্থা এবং ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে একটি টেকসই কালভার্ট নির্মাণের দাবি জানান তিনি।

এ বিষয়ে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, ধসে পড়া কালভার্টটি পরিদর্শনের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করতে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নতুন করে একটি কালভার্ট নির্মাণের বিষয়ে এলজিইডির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।