বাংলাদেশ

মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুর্ধর্ষ মিন্টু বাহিনীর প্রধান

প্রতিবেদক
কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, ২ নিখোঁজ কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, ২ নিখোঁজ ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার সিঁদুর খেলা ও অশ্রুজলে দেবীকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বীরা সিঁদুর খেলা ও অশ্রুজলে দেবীকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বীরা প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চার দেশের নতুন চুক্তি সই প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চার দেশের নতুন চুক্তি সই
সব খবর

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর গহীন পাহাড় থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ কুখ্যাত ‘মিন্টু বাহিনী’র প্রধান ইমাম হোসেন মিন্টুকে (৩৮) আটক করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোরে কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক মিন্টু মহেশখালী উপজেলার হোয়ানকের বাসিন্দা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ডের শাহপরী, টেকনাফ, বাহারছড়া, ইনানী, কক্সবাজার ও মহেশখালী স্টেশনের সমন্বয়ে হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন পাহাড়ে অভিযান চালানো হয়। সেখানে এই সন্ত্রাসী চক্রটি গোপনে আগ্নেয়াস্ত্র তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।

অভিযানকালে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি দেশীয় লম্বা বন্দুক ও ৯টি দেশীয় পিস্তল। এ ছাড়াও ১টি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড তাজা গোলা, ১২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি দেশীয় অস্ত্র, ৩ লিটার দেশীয় মদ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, মিন্টু বাহিনী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি, পর্যটকদের ওপর হামলা এবং স্থানীয় জেলে ও লবণ চাষিদের ভয়ভীতি দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। ইমাম হোসেন মিন্টুর বিরুদ্ধে ১৫টি ফৌজদারি মামলা রয়েছে। তাকে আটকের মাধ্যমে উপকূলীয় এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার একটি বড় প্রচেষ্টা সফল হয়েছে বলে দাবি করেছে কোস্ট গার্ড। বাহিনীটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এই চক্রের অন্য সদস্যদের ধরতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জব্দ করা আলামতসহ আটক সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।