বাংলাদেশ

বাংলাদেশ থেকে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন যে, মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই কর্মীরা মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন এবং তাদের কোনো প্রকার খরচ বহন করতে হবে না।

মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান। সভায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, অবৈধ পথে বিদেশযাত্রা এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ঝুঁকি প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মন্ত্রী আরও বলেন, সরকার বৈধ পথে বিদেশে কর্মী পাঠানোর বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। মালয়েশিয়া সরকারের এই ১০ হাজার কর্মীর নিয়োগকে তিনি দেশের জন্য একটি উপহার হিসেবে উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন, বিদেশে যাওয়ার আগ্রহ থাকলেই হবে না, বরং কর্মদক্ষতা ও ভাষা শিক্ষা অর্জনের মাধ্যমে কর্মীদের প্রস্তুত হতে হবে। সুনামগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ভাষা শিক্ষার কোর্স চালুর জন্য স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

অবৈধ পথে বিদেশযাত্রা ও দালালদের দৌরাত্ম্যের বিষয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, সুনামগঞ্জের যে যুবকেরা দালালদের ফাঁদে পড়ে অবৈধভাবে বিদেশে পাড়ি জমাচ্ছেন এবং অনেকে প্রাণ হারাচ্ছেন, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, সম্প্রতি সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার কয়েকজন যুবক লিবিয়া হয়ে সাগরপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে প্রাণ হারিয়েছেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবং নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।