বিশ্ব

হালিশহরে মমতার গাড়িবহরে হামলা, পাথর ও জুতা নিক্ষেপ

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হালিশহরে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে পুলিশি হেফাজতে মারা যাওয়া এক তৃণমূল কর্মী বীরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বীরজু কেওটের মৃত্যুর ঘটনায় হালিশহরে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা পাথর, কাদা ও জুতা নিক্ষেপ করে। এছাড়া একদল মানুষ তার গাড়ি ঘিরে ‘চোর চোর’ ও ‘ডাকাতের রানি’ স্লোগান দিতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশের উপস্থিতিতেই দুষ্কৃতকারীরা তার গাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছুড়েছে। তিনি অভিযোগ করেন, গাড়ির জানালা খোলা থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এছাড়া তিনি অভিযোগ তোলেন যে, প্রশাসন ও পুলিশ বিজেপিকে সুরক্ষা দিতে কাজ করছে এবং কোনো পদক্ষেপ নিচ্ছে না।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেন, তাদের দলের কোনো সম্পৃক্ততা নেই এবং বিজেপি কখনো পাথর বা জুতা নিক্ষেপের মতো ঘটনাকে সমর্থন করে না। তিনি এই ঘটনাকে রাজ্যের ভাবমূর্তির জন্য ক্ষতিকর উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে কাঁচরাপাড়া পৌরসভার পদত্যাগী কাউন্সিলর জেনি শর্মার স্বামী বিরজু কেওটকে হালিশহর থানা পুলিশ গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আদালতে হাজির করার পর পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। কিন্তু শনিবার পুলিশি হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়। নিহতের স্ত্রীর অভিযোগ, পুলিশ তাকে নির্মমভাবে নির্যাতন করেছে। এই মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে সংঘাতের সূত্রপাত হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস পুলিশি নির্যাতনের অভিযোগ তুলছে এবং বিজেপি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে নিরাপত্তাকর্মী ও পুলিশ দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে যাওয়ার পথে এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশের সামনেই দুষ্কৃতকারীরা আমার গাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছুড়েছে।