চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার চান্দ্রকান্দি এসইএল মডেল একাডেমির অডিটোরিয়ামে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়ায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানটিতে এসইএল মডেল একাডেমির অধ্যক্ষ মো. সালাউদ্দিন সভাপতিত্ব করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরিয়ম আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন এসইএল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও রিহ্যাবের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার। তারা শিক্ষার্থীদের মেধাবী সাফল্যের প্রশংসা করেন এবং ক্রীড়া ও শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

















