অপরাধ

রাঙামাটির কাপ্তাইয়ে নিখোঁজ বিএনপি নেতা, হ্রদে মিলল নৌকা

প্রতিবেদক
ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু তিন দশক পরও ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী তারকা সালমান শাহ তিন দশক পরও ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী তারকা সালমান শাহ হিমাচলে হিমবাহ গলে বাড়ছে ৯ 'জলবোমা', সতর্ক করলেন গবেষকরা হিমাচলে হিমবাহ গলে বাড়ছে ৯ ‘জলবোমা’, সতর্ক করলেন গবেষকরা
সব খবর

রাঙামাটির কাপ্তাই উপজেলায় মো. মাসুদ (৫০) নামের এক স্থানীয় বিএনপি নেতা নিখোঁজ হয়েছেন। তিনি কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাখা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। গত বৃহস্পতিবার তিনি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে স্থানীয় বাজারে মুদি মালামাল বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মো. মাসুদের স্বজনেরা জানান, তিনি প্রতি বৃহস্পতিবার মুদি মালামাল নিয়ে কাপ্তাই থেকে বিলাইছড়ির উদ্দেশে রওনা দিতেন এবং সাধারণত শুক্রবার বিকেলে অথবা শনিবার সকালে বাড়ি ফিরতেন। গত বৃহস্পতিবারও তিনি একইভাবে বের হয়েছিলেন। কিন্তু শনিবার সকালে তিনি ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শনিবার বিকেলে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকায় তাঁর নৌকাটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নৌকাটিতে চাল, ডাল, ডিম ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিলাইছড়ি থেকে ফেরার পথে গর্জনটিলা এলাকায় নৌকাটি পাওয়া গেলেও তিনি নিখোঁজ রয়েছেন। কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, শনিবার সন্ধ্যায় খবর পাওয়ার পর নৌবাহিনীর ডুবুরি দলসহ ফায়ার সার্ভিসের একটি টিম রাত ১০টা পর্যন্ত যৌথ অভিযান চালায়, কিন্তু কোনো ফলাফল পাওয়া যায়নি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টাতেও এখন পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, অসাবধানতাবশত চলন্ত নৌকা থেকে পড়ে গিয়ে তিনি হ্রদের পানিতে তলিয়ে গিয়ে থাকতে পারেন।