অপরাধ

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজনের মৃত্যু

প্রতিবেদক
লোকসানের ভয় কাটিয়ে ক্ষেতলালে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক লোকসানের ভয় কাটিয়ে ক্ষেতলালে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক ইরানে যেকোনো সময় সামরিক হামলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে যেকোনো সময় সামরিক হামলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার মাত্রা বেশি: গবেষণা ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার মাত্রা বেশি: গবেষণা সাত দফা দাবিতে মাউশিতে অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সাত দফা দাবিতে মাউশিতে অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ইরানে সামরিক হামলার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড ও পদোন্নতি নিয়ে সংগঠনগুলোর ভিন্ন অবস্থান প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড ও পদোন্নতি নিয়ে সংগঠনগুলোর ভিন্ন অবস্থান জাপান সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফুটপাত দখল করলে আইনি ব্যবস্থা ও মালামাল জব্দ: ডিএসসিসি প্রশাসক ফুটপাত দখল করলে আইনি ব্যবস্থা ও মালামাল জব্দ: ডিএসসিসি প্রশাসক বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ডনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ডনাল্ড ট্রাম্প ও মেলানিয়া
সব খবর

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার বাসিন্দা রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, স্থানীয়দের তথ্যানুযায়ী বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান সোহেল ভোরে নিজ ঘর থেকে অটোরিকশা চুরির শব্দ শুনতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে চোরেরা তাকেসহ অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সোহেল চিৎকার করলে বাড়ির পাশের মসজিদে নামাজরত মুসল্লিরা বেরিয়ে এসে চোরদের ধাওয়া করেন।

ঘটনার বর্ণনা দিয়ে অটোরিকশার মালিক সিদ্দিকুর রহমান সোহেল বলেন, মধ্যরাতে অটোরিকশাটি দেখার পর ভোরে আবার চুরির শব্দ পাই। চোরদের ধরতে গিয়ে আমি পড়ে গিয়ে আমার হাঁটুর চামড়া উঠে যায়। পরে মুসল্লিরা ধাওয়া করলে মসজিদের মাইকে চুরির ঘোষণা দেওয়া হয়। ধাওয়া খেয়ে চোরেরা প্রায় আধা কিলোমিটার দূরে তিস্তা সেচ ক্যানেল এলাকায় অটোরিকশাটি রেখে ধানক্ষেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে। সে সময় স্থানীয়রা তাদের ঘিরে ফেলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো সুরতহাল সম্পন্ন করে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বর্তমানে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।