অর্থনীতি

লোকসানের ভয় কাটিয়ে ক্ষেতলালে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

প্রতিবেদক
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট: ১৫ নভেম্বরের মধ্যে বাস্তবায়নের নির্দেশ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট: ১৫ নভেম্বরের মধ্যে বাস্তবায়নের নির্দেশ সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগে মাছ শিকার, হুমকির মুখে জীববৈচিত্র্য সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগে মাছ শিকার, হুমকির মুখে জীববৈচিত্র্য নারায়ণগঞ্জে কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার: স্বামী আটক নারায়ণগঞ্জে কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার: স্বামী আটক ইরানে যেকোনো সময় সামরিক হামলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে যেকোনো সময় সামরিক হামলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজনের মৃত্যু রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজনের মৃত্যু ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার মাত্রা বেশি: গবেষণা ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার মাত্রা বেশি: গবেষণা সাত দফা দাবিতে মাউশিতে অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সাত দফা দাবিতে মাউশিতে অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ইরানে সামরিক হামলার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড ও পদোন্নতি নিয়ে সংগঠনগুলোর ভিন্ন অবস্থান প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড ও পদোন্নতি নিয়ে সংগঠনগুলোর ভিন্ন অবস্থান জাপান সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সব খবর

জয়পুরহাটের ক্ষেতলালে গত বছরের লোকসানের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় নতুন করে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া এই আলু চাষে আমন ধান ও অন্যান্য ফসল কাটার পর জমি ফেলে না রেখে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন তারা। তবে বীজ, সার, জ্বালানি ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে এবারও উৎপাদন খরচ নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের এই সময়ে বাজারে আলুর সরবরাহ তুলনামূলক কম থাকায় আগাম জাতের আলু ভালো দামে বিক্রির সম্ভাবনা থাকে। এই আশাতেই প্রতি বছর অক্টোবরের মাঝামাঝি থেকে উপজেলার বিভিন্ন এলাকায় তারা আলু রোপণ শুরু করেন। তবে গত বছর প্রত্যাশিত দাম না পাওয়ায় অনেক কৃষককে বড় ধরনের লোকসান গুনতে হয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে উঠতেই তারা এবার নতুন উদ্যমে মাঠে নেমেছেন।

চাষিরা জানান, প্রতি বছরই আলু চাষের উৎপাদন খরচ বাড়ছে। গত বছর যে বীজ ১ হাজার ২০০ টাকায় কেনা হয়েছিল, এবার তা কিনতে হচ্ছে ১ হাজার ৪০০ টাকায়। পাশাপাশি সার, ডিজেল বা জ্বালানি এবং শ্রমিকের মজুরিও বেড়েছে। এছাড়া সার সংগ্রহের ক্ষেত্রে পরিচয়পত্র ব্যবহারের বাধ্যবাধকতায় কিছু ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। রফিকুল ও গোলাম মাওলাসহ একাধিক কৃষক জানান, গত বছরের লোকসান এখনো কাটিয়ে উঠতে না পারলেও জমি ফেলে না রেখে তারা আগাম আলু চাষ করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন তারা, তবে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে আলুর দাম না পেলে সেই আশা হতাশায় পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এদিকে, আগাম আলু রোপণকে কেন্দ্র করে গ্রামীণ শ্রমবাজারেও কর্মচাঞ্চল্য ফিরেছে। আমন ধান কাটার পর জমি প্রস্তুত, আলু রোপণ ও পরিচর্যার কাজে স্থানীয় শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন, যা কৃষিভিত্তিক শ্রমজীবীদের জন্য সাময়িক কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দীন জানান, গত সপ্তাহ থেকে উপজেলায় আগাম জাতের আলু চাষ শুরু হয়েছে এবং ইতিমধ্যে প্রায় ১২ হেক্টর জমিতে রোপণ সম্পন্ন হয়েছে। তিনি জানান, আগাম জাতের এই আলু ৫০ থেকে ৫৫ দিনের মধ্যেই উত্তোলন করা সম্ভব। কৃষি বিভাগের যথাযথ পরামর্শ মেনে চাষাবাদ করলে কৃষকরা ভালো ফলন পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। কৃষকদের প্রত্যাশা, ভালো ফলনের পাশাপাশি বাজারে আলুর ন্যায্য দাম নিশ্চিত হলে গত বছরের লোকসান কাটিয়ে তারা সংসারে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে পারবেন।

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১২: ৪২আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১২: ৪৩