বাংলাদেশ

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট: ১৫ নভেম্বরের মধ্যে বাস্তবায়নের নির্দেশ

প্রতিবেদক
স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বেঞ্চ বাড়িয়ে মামলার জট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল বেঞ্চ বাড়িয়ে মামলার জট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগে মাছ শিকার, হুমকির মুখে জীববৈচিত্র্য সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগে মাছ শিকার, হুমকির মুখে জীববৈচিত্র্য নারায়ণগঞ্জে কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার: স্বামী আটক নারায়ণগঞ্জে কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার: স্বামী আটক লোকসানের ভয় কাটিয়ে ক্ষেতলালে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক লোকসানের ভয় কাটিয়ে ক্ষেতলালে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক ইরানে যেকোনো সময় সামরিক হামলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে যেকোনো সময় সামরিক হামলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজনের মৃত্যু রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজনের মৃত্যু ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার মাত্রা বেশি: গবেষণা ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার মাত্রা বেশি: গবেষণা সাত দফা দাবিতে মাউশিতে অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সাত দফা দাবিতে মাউশিতে অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ইরানে সামরিক হামলার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সব খবর

সড়কে মোটরসাইকেল চলাচলের অনিয়ম শনাক্ত করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরার মাধ্যমে আইনভঙ্গকারীদের চিহ্নিত করার লক্ষ্যে মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে সরকার। গত ১৮ জুলাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশদূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক ফলোআপ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই নিয়ম কার্যকর করার সময় বেঁধে দেওয়া হয়েছে।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের মাপ আলাদা হবে। স্কুটারের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার এবং অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। নম্বরপ্লেটগুলো স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে, যার পটভূমি সাদা এবং অক্ষর ও সংখ্যা কালো রঙের বাংলা হরফে লিখতে হবে। এছাড়া অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে এবং কোনো ধরনের নকশা বা সাজসজ্জা করা যাবে না।

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ সামছুল হকের মতে, আরএফআইডি ট্যাগ কেন কার্যকর হলো না, সেই প্রশ্নের জবাব আগে সরকারকে খুঁজতে হবে। তিনি মনে করেন, এআই ক্যামেরা প্রকল্প একদিকে সরকারি কেনাকাটা বাড়াবে, অন্যদিকে গ্রাহকের ওপর খরচের বোঝা চাপাবে। বর্তমানে মোটরসাইকেলের পেছনের নম্বরপ্লেটের জন্য গ্রাহককে ২ হাজার ২৬০ টাকা দিতে হয়। সামনেও একই ধরনের নম্বরপ্লেট বাধ্যতামূলক হলে প্রায় ৫১ লাখ মোটরসাইকেল মালিকের ওপর ১ হাজার ১৫২ কোটি টাকার বেশি বাড়তি আর্থিক চাপ তৈরি হতে পারে।

মোটরসাইকেল মালিক ও বিশেষজ্ঞদের মতে, ঢাকার বাইরে অনেক জায়গায় এআই ক্যামেরা নেই, ফলে সেখানে সামনে নম্বরপ্লেট লাগিয়ে খুব একটা লাভ হবে না। এছাড়া ঘন কুয়াশা, বৃষ্টি বা বিদ্যুৎ বিভ্রাটের মতো পরিস্থিতিতে ক্যামেরা নম্বরপ্লেট পড়তে না পারার আশঙ্কা রয়েছে। এর আগে ২০১২ সালে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবস্থা চালু করা হয়েছিল, যার মাধ্যমে যানবাহন শনাক্তকরণ ও নজরদারি সহজ করার কথা বলা হয়েছিল, কিন্তু তা পুরোপুরি সফল হয়নি।

বর্তমানে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬(১০) বিধি অনুযায়ী মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট প্রদর্শনের বাধ্যবাধকতা ছিল না। তবে এই সিদ্ধান্তের পর মন্ত্রণালয় বিধিমালা সংশোধন করেছে। বিআরটিএ কর্মকর্তাদের মতে, মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানো নিয়ে কিছু জটিলতা তৈরি হতে পারে, কারণ বর্তমানে অনেক মোটরসাইকেলের সামনে প্লেট লাগানোর পর্যাপ্ত জায়গা নেই। এ নিয়ে মোটরসাইকেল মালিকদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের সুরও দেখা গেছে। কিন্তু সারা দেশে প্রতিদিন গড়ে ৮০০ নতুন মোটরসাইকেল নিবন্ধন নেয়।