অপরাধ

সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগে মাছ শিকার, হুমকির মুখে জীববৈচিত্র্য

প্রতিবেদক
স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বেঞ্চ বাড়িয়ে মামলার জট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল বেঞ্চ বাড়িয়ে মামলার জট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট: ১৫ নভেম্বরের মধ্যে বাস্তবায়নের নির্দেশ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট: ১৫ নভেম্বরের মধ্যে বাস্তবায়নের নির্দেশ নারায়ণগঞ্জে কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার: স্বামী আটক নারায়ণগঞ্জে কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার: স্বামী আটক লোকসানের ভয় কাটিয়ে ক্ষেতলালে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক লোকসানের ভয় কাটিয়ে ক্ষেতলালে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক ইরানে যেকোনো সময় সামরিক হামলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে যেকোনো সময় সামরিক হামলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজনের মৃত্যু রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজনের মৃত্যু ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার মাত্রা বেশি: গবেষণা ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার মাত্রা বেশি: গবেষণা সাত দফা দাবিতে মাউশিতে অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সাত দফা দাবিতে মাউশিতে অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ইরানে সামরিক হামলার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সব খবর

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের নদী ও খালে স্বাভাবিক জোয়ার-ভাটার ছন্দ এখন বিষাক্ত রাসায়নিকের প্রভাবে বিপর্যস্ত। বন বিভাগের ধারাবাহিক অভিযান সত্ত্বেও কিছু অসাধু জেলে গোপনে কীটনাশক ও বিষ প্রয়োগ করে মাছ শিকার চালিয়ে যাচ্ছে। এতে মাছের পাশাপাশি অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু ঘটছে এবং দীর্ঘমেয়াদে সুন্দরবনের পুরো জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সকালে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের আওতাধীন মার্কি খালে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম, আয়ুব আলী গাজী, দিদারুল গাজী ও হামিদ গাজীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিষ প্রয়োগে ধরা ৮০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরবর্তীতে ১৪ অক্টোবর পশ্চিম সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে আবুল বাসার গাজী, মো. হাবিবুল্লাহ হোসেন, রবিউল ইসলাম ও হামিদ সানাকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিষের বোতল, নিষিদ্ধ জাল, নৌকা এবং প্রায় ২০০ কেজি চিংড়ি উদ্ধার করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, গত জুন থেকে আগস্ট পর্যন্ত মাত্র তিন মাসে সুন্দরবন পশ্চিম বন বিভাগে বিষ প্রয়োগে মাছ ধরার অভিযোগে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৩৭ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে বন বিভাগ ৫৯টি বিষের বোতল, ১৬৭ কেজি চিংড়ি, ১০০ কেজি অন্যান্য মাছ, ৮৯টি নৌকা এবং ৭০টি অবৈধ জাল জব্দ করেছে।

সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগের বিভিন্ন নদী-খালে ‘রিপকর্ড’ নামক কীটনাশক প্রয়োগের পাশাপাশি নিষিদ্ধ ভেসালি ও ঘন ফাঁসের চরপাতা জাল ব্যবহারের অভিযোগ রয়েছে। ছিচখালি, বুন্দ, কেওড়াসুতি, হংসরাজ, দুধমুখ, দোবেকি, পাটকোষ্টা, চালকি, মার্কি, আন্দারমানিক, শাপখালি, বাটলু, নোটাবেকি ও কাটেশ্বরসহ পশুর নদী ও নীলকমল এলাকায় এমন কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। নলিয়ান ফরেস্ট স্টেশনের ফরেস্ট রেঞ্জার আলামিন হোসেন জানিয়েছেন, অভিযানে বিষ ও নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান জানান, বিষ প্রয়োগ বন্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং জেলেদের সচেতন করতে কর্মশালার আয়োজন করা হচ্ছে।

সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির জানান, বিষ প্রয়োগের ফলে লক্ষ্যবস্তু মাছের পাশাপাশি পুরো জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা মানুষের স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে। তিনি বলেন, বিষের রাসায়নিক উপাদান ও এর প্রভাব সম্পর্কে বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন। মৎস্যসম্পদ ও বননির্ভর মানুষের জীবন-জীবিকা রক্ষায় নিয়মিত নজরদারি ও অভিযানের পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তারা হলেন রফিকুল ইসলাম (৫২), আয়ুব আলী গাজী (৫৫), দিদারুল গাজী (৩০) ও হামিদ গাজী।

তারা হলেন কয়রার ৫ নম্বর কয়রা গ্রামের আবুল বাসার গাজী (৩৫), মো.