অপরাধ

মোহাম্মদপুর ও আদাবরে পৃথক ঘটনায় ১৩ জন গ্রেপ্তার

প্রতিবেদক
সব খবর

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পৃথক দুটি অপরাধমূলক ঘটনায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার বেলা সোয়া ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারকৃতদের নাম–পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলে চেষ্টার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সব খবর