বিশ্ব

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরতে মিয়ানমারের সম্মতি

প্রতিবেদক
সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম চুল কাটতে বেরিয়ে নিখোঁজ শিশু রায়হান ফিরল অঙ্গ হারিয়ে চুল কাটতে বেরিয়ে নিখোঁজ শিশু রায়হান ফিরল অঙ্গ হারিয়ে আর্কটিক অঞ্চলে প্রভাব বাড়াতে ফিনল্যান্ডে ইউরোপীয় নেতাদের বৈঠক আর্কটিক অঞ্চলে প্রভাব বাড়াতে ফিনল্যান্ডে ইউরোপীয় নেতাদের বৈঠক দিল্লিতে ব্রিকস সম্মেলন: মোদীর 'নিয়ম সৃষ্টিকারী' হওয়ার আহ্বান দিল্লিতে ব্রিকস সম্মেলন: মোদীর ‘নিয়ম সৃষ্টিকারী’ হওয়ার আহ্বান ইউক্রেন সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন ইউক্রেন সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন চার কারণে কমছে ইলিশের উৎপাদন, ভরা মৌসুমেও বাজারে চড়া দাম চার কারণে কমছে ইলিশের উৎপাদন, ভরা মৌসুমেও বাজারে চড়া দাম সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, জয়ী নির্ধারণে বাকি চূড়ান্ত ফল সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, জয়ী নির্ধারণে বাকি চূড়ান্ত ফল
সব খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, মিয়ানমার বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। বুধবার স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। আনোয়ার ইব্রাহিম বলেন, দুই দেশের মধ্যে অত্যন্ত সতর্ক ও কার্যকর কূটনৈতিক আলোচনার ফলেই এই অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে। মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই এই সমঝোতা নিশ্চিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে অনেকেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি জানালেও মিয়ানমার তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। যার ফলে রোহিঙ্গাদের নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে রাখতে হয়েছে। তবে এবার মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে। যদিও এই প্রত্যাবাসন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে বা কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত সময়সূচি বা কর্মপরিকল্পনা প্রকাশ করেননি।

একই অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। তিনি তাদের স্থানীয় আইন-কানুন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, জনশৃঙ্খলা বিঘ্নিত করা বা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হওয়া যাবে না। তিনি জানান, জনসমাগমস্থল, সড়ক কিংবা ব্যবসা-বাণিজ্যে কেউ বিঘ্ন সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে দেশটির পুলিশপ্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন যে, মালয়েশিয়ায় থেকে কেউ জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।