রাজনীতি

স্বৈরতন্ত্র ও দুর্নীতি মেনে নেব না: নাহিদ ইসলাম

প্রতিবেদক
টাঙ্গাইলে ১০ কোটি টাকার ব্রিজে রডের বদলে বাঁশ, তোলপাড় টাঙ্গাইলে ১০ কোটি টাকার ব্রিজে রডের বদলে বাঁশ, তোলপাড় ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০০ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি নিয়ে হাইকোর্টের রুল ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০০ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি নিয়ে হাইকোর্টের রুল বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে উপচে পড়া ভিড় বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে উপচে পড়া ভিড় এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে হারল বাংলাদেশ নারী টেবিল টেনিস দল এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে হারল বাংলাদেশ নারী টেবিল টেনিস দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের নতুন ডিসি রুহুল কবীর খান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের নতুন ডিসি রুহুল কবীর খান বার্লিনের মেয়র হওয়ার দৌড়ে তুর্কি বংশোদ্ভূত এলিফ এরাল্প বার্লিনের মেয়র হওয়ার দৌড়ে তুর্কি বংশোদ্ভূত এলিফ এরাল্প যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরানের বিমান চলাচল বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরানের বিমান চলাচল বন্ধের ঘোষণা জ্বালানির দাম বাড়ায় কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৯.৮৫ শতাংশ বাড়ল জ্বালানির দাম বাড়ায় কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৯.৮৫ শতাংশ বাড়ল বেনাপোল বন্দরে রাজস্ব ফাঁকি রোধে কঠোর সতর্কতার নির্দেশ প্রতিমন্ত্রীর বেনাপোল বন্দরে রাজস্ব ফাঁকি রোধে কঠোর সতর্কতার নির্দেশ প্রতিমন্ত্রীর হাদি হত্যা মামলার আসামি ফয়সালের বিরুদ্ধে দুটি মামলা করবে দুদক হাদি হত্যা মামলার আসামি ফয়সালের বিরুদ্ধে দুটি মামলা করবে দুদক
সব খবর

কোনো প্রকার স্বৈরতন্ত্র ও দুর্নীতি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করিনি, পরিস্থিতির কারণে ক্ষমতায় যেতে হয়েছে। বিএনপি সরকার সংস্কার না করেই নির্বাচনের চাপে ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা এখন দেশ চালান, কিন্তু আমরা কোনো স্বৈরতন্ত্র ও দুর্নীতি মেনে নেবো না।

জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে নাহিদ বলেন, এসব প্রোপাগান্ডা টিকবে না। আমরা ধৈর্য ধরছি এবং আইনের শাসনে বিশ্বাসী। ৫ই আগস্ট পর্যন্ত আমরা প্রতিরোধ দেখিয়েছি, প্রয়োজনে আবারও সেই প্রতিরোধ গড়ে তোলা হবে। সারা দেশে জুলাই আন্দোলনের কারণে কারো গায়ে হাত দেওয়া বা কটুক্তি করা হলে তার পরিণতি ভালো হবে না; সেটি যে দল বা মিডিয়াই হোক না কেন, আমরা তা নজরে রাখছি।

নতুন সংবিধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, আমরা নতুন বন্দোবস্ত ও নতুন বাংলাদেশের ১ দফা বাস্তবায়নের জন্য আন্দোলন করেছি। বাহাত্তরের সংবিধানে ফ্যাসিবাদের বীজ বপন করা হয়েছে বলে এটি পরিবর্তন জরুরি। বিএনপি সরকার বাহাত্তরের সংবিধান রক্ষার চেষ্টা করছে এবং সংস্কারের জায়গায় তারা মধ্যপন্থায় গিয়ে সেই সংস্কারও বাদ দিয়েছে। যদি সংস্কারের জায়গা বাদ দেওয়া হয়, তবে আমরা নতুন সংবিধানের দাবিতে পুনরায় রাজপথে নামব।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে নাহিদ ইসলাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ডিসেম্বরে তিনি দেশে আসেন, তবে এয়ারপোর্ট থেকেই তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। এ বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ১৪০০ শহীদ পরিবার, তিন লাখ আহত এবং লাখ-কোটি ছাত্র-জনতা সেদিন রাজপথে থাকবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।