রাজনীতি

অন্তর্বর্তী সরকারের ছয় মাসে সব খাতে ব্যর্থতার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির

প্রতিবেদক
সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ
সব খবর

অন্তর্বর্তী সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ডে অর্থনীতি, জ্বালানি, বিদ্যুৎ এবং কৃষি উপকরণের চরম সংকট তৈরি হয়েছে বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, এই সময়ের মধ্যে সরকার সব ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের ছয় মাসের কার্যক্রমের একটি পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি পাঠ করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে এবং সংস্থাগুলোকে অকার্যকর করে দুর্বল আইন প্রয়োগ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে এবং বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাদের ওপর হামলা ও হয়রানি বেড়েছে। এগুলোর অধিকাংশের বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি জানান। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা—গণহত্যার বিচার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন—সরকারের অগ্রাধিকার তালিকায় নেই বলেও তিনি মন্তব্য করেন।

দুদক, মানবাধিকার কমিশন ও ন্যায়পালের মতো চেক অ্যান্ড ব্যালেন্সের প্রতিষ্ঠানগুলোকেও অকার্যকর করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, সরকারের বহুল প্রচারিত ৩১ দফার একাধিক দফা এই ছয় মাসের মধ্যেই পরিবর্তিত হয়েছে এবং তারা নিজেরাই সেটা বরখেলাপ করেছে। তিনি বলেন, জনগণের কাছ থেকে পাওয়া তথ্য এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে তারা মনে করেন, এই ১৮০ দিনে সরকার অপরিকল্পনা, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

সরকারকে মূল্যায়নের জন্য ছয় মাস সময় যথেষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে ৩ মাসের সময় দেইনি। তিনি আরও বলেন, এই সরকার যদি আরও ছয় মাস অতিবাহিত করে, তবে তারা আর বিগত সরকারের দায় চাপাতে পারবে না। বিদ্যুৎ ও গ্যাসের সংকটে শিল্পকারখানা বন্ধ হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার যে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা ঠিক করার আত্মবিশ্বাস দেখিয়েছিল, তা তারা পূরণ করতে পারেনি। তাই সফলতার প্রচারণা না চালিয়ে সরকারের দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়া উচিত ছিল।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।