রাজনীতি

নিট প্রশ্নফাঁস: শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাজি নয় মোদি সরকার

প্রতিবেদক
গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন '১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই' সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন ‘১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই’ সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী
সব খবর

ভারতে নিট (NEET) পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় চলমান উত্তেজনার মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বে ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাদের স্পষ্ট দাবি, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন প্রত্যাহার করা হবে না। তবে সরকার জানিয়েছে, কোনোভাবেই শিক্ষামন্ত্রীকে অপসারণের পরিকল্পনা তাদের নেই। সরকারের সংশ্লিষ্ট সূত্রের মতে, পদত্যাগ করা একটি সহজ পথ হতে পারে, কিন্তু জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী সরকার তাদের দায়িত্ব পালন করে যাবে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সিজেপি প্রতিনিধিদলের সঙ্গে কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের পক্ষে জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। বৈঠকের পর সিজেপি জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা এখনো অনড়।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, তারা সরকারের কাছে তিনটি সুনির্দিষ্ট শর্ত তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা আত্মহত্যা করেছে তাদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ প্রদান এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা কোনো এফআইআর না রাখা। সিজেপির পক্ষ থেকে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার তাদের দাবির বিষয়ে বিবেচনা করার জন্য আগামীকাল বিকেল পর্যন্ত সময় চেয়ে নিয়েছে।