বিশ্ব

নেপাল-চীন সীমান্তে নতুন হ্রদের পানি উপচে পড়ছে, আতঙ্কে মানুষ

প্রতিবেদক
ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক ম্যাডস্টারস ২০২৬-এ গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকসের টাইলচক ম্যাডস্টারস ২০২৬-এ গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকসের টাইলচক টিভিতে নারী এশিয়া কাপের সাথে ইউরোপীয় ফুটবলের জমজমাট লড়াই টিভিতে নারী এশিয়া কাপের সাথে ইউরোপীয় ফুটবলের জমজমাট লড়াই গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ আহত ৩ গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ আহত ৩ মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪, নিখোঁজ আড়াই হাজার নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘের ৮১তম অধিবেশনের দায়িত্ব পালনে নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ৮১তম অধিবেশনের দায়িত্ব পালনে নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার দুই বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার দুই
সব খবর

নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসের ফলে সৃষ্ট একটি নতুন হ্রদের পানি উপচে পড়তে শুরু করেছে। এই ঘটনায় ওই অঞ্চলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং দুই দিন আগের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আবারও বিপর্যয়ের ঝুঁকিতে পড়েছে। এর ফলে কিছু সময়ের জন্য উদ্ধারকাজ বন্ধ রাখতে হয়।

গত বুধবার হিমবাহ ধসের ফলে সৃষ্ট প্রলয়ংকরী বন্যায় নেপালে ৪৮৯ জন এবং চীনের তিব্বতে ৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া দুই দেশ মিলিয়ে এখনো এক হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। হিমবাহ ভেঙে যাওয়ার পর বিশাল শিলাখণ্ড, বরফ, কাদা এবং ধ্বংসাবশেষের তীব্র স্রোত হিমালয়ের পার্বত্য নদীব্যবস্থার মধ্য দিয়ে নিচে নেমে এসে একটি হ্রদের সৃষ্টি করে। সেখানে ক্রমাগত পানি জমতে থাকে এবং পানির স্তর বাড়তে থাকে।

নেপাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার হ্রদের পানি উপচে ভোটেকোশি নদীতে পড়ার আগে এর জলাধারে পানির পরিমাণ ২৫ লাখ ঘনমিটার অতিক্রম করেছিল, যা আগের দিন আনুমানিক ১৫ থেকে ২০ লাখ ঘনমিটারের চেয়ে বেশ খানিকটা বেড়ে গেছে। রসুয়া জেলার শীর্ষ কর্মকর্তা নরেন্দ্র পরিয়ার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা একটি নোটিশ পেয়েছি, হ্রদের তীর ভেঙে পানি প্রবাহিত হচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি, নদীতে পানির স্তর বাড়ছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাইকে সবাইকে নদী থেকে দূরে থাকার সতর্কবার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে লোকজন নিজেদের জিনিসপত্র নিয়ে উঁচু স্থানের দিকে দৌড়াতে শুরু করেন। ৪০ বছর বয়সী শান্তি তামাং রয়টার্সকে বলেন, ‘সবাইকে “পালাও” বলে সতর্ক করা শুরু হলে আমিও দৌড় দিলাম। বিদুর শহরের সাইরেনও বেজে উঠেছিল। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম।’ উদ্ধারকর্মীদেরও তাঁদের সরঞ্জামসহ নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছিল।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, হ্রদটির বাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি দেখা দিলে চীনের সব উদ্ধারকারী কর্মী ও যানবাহনকে পিছু হটে নিরাপদ এলাকায় অবস্থান নিতে বলা হয়। পরে ‘উজানের নদীর মাধ্যমে হ্রদের ঝুঁকিটি সামলানো সম্ভব বলে মনে হওয়ায়’ উদ্ধারকাজ আবার শুরু করা হয়। নেপালের সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, নেপাল কর্তৃপক্ষ ৯০ মিনিটের জন্য উদ্ধার অভিযান স্থগিত রেখেছিল, পরে তা আবার শুরু করা হয়।

বুধবারের বন্যা গ্রাম ও উপত্যকাগুলোকে ধূলিসাৎ করে দিয়েছে, বিদ্যুৎকেন্দ্র, রাস্তাঘাট এবং সেতু ধ্বংস করে দিয়েছে। কাঠমান্ডুর সঙ্গে তিব্বতের লাসাকে যুক্ত করা সড়ক এবং তীর্থযাত্রীদের মধ্যে জনপ্রিয় একটি সড়ক ধ্বংস হয়ে গেছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অন্তত ৮০০ বিদেশি নাগরিক রয়েছেন, যাঁদের অনেকেই ভারতের হিন্দু তীর্থযাত্রী, যাঁরা তিব্বতের পবিত্র কৈলাস পর্বত ও মানস সরোবরের উদ্দেশে রওনা হয়েছিলেন।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। চীনের পলিটব্যুরো উদ্ধারকাজ পরিচালনার কৌশল নিয়ে বৈঠক করেছে। সভায় বলা হয়, কর্তৃপক্ষকে অবশ্যই ‘বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান ও উদ্ধার পরিকল্পনা তৈরি করতে হবে এবং চীন ও বিদেশের নিখোঁজ ব্যক্তিদের খোঁজে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।’ বৈঠকে উদ্ধারকাজকে ‘অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করা হয় এবং হিমবাহ হ্রদ, পাহাড়ধসের ঝুঁকি ও প্রাকৃতিক বাঁধের নজরদারি জোরদার করার আহ্বান জানানো হয়।

নেপালের উদ্ধারকারী দলগুলো হেলিকপ্টার ব্যবহার করে বেঁচে যাওয়া মানুষদের খোঁজে অনুসন্ধান চালায় এবং বিচ্ছিন্ন হয়ে পড়া হাজার হাজার মানুষের জন্য আকাশপথে জরুরি ত্রাণ সরবরাহ করে। অন্যদিকে জরুরি পরিষেবা দলগুলো সমতল ভূমিতে ভেসে আসা বহু মরদেহ উদ্ধার করেছে। অনুসন্ধানী দলে কুকুরও ব্যবহার করা হচ্ছে।

বিদেশি উদ্ধার সহায়তা প্রত্যাখ্যান করেছে নেপাল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী বলেছেন, ‘সাহায্যের প্রস্তাব আসাটাই স্বাভাবিক, তবে আমাদের নিরাপত্তা সংস্থাগুলোই অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। আপাতত আমাদের এই ধরনের সাহায্যের প্রয়োজন নেই।’ দক্ষিণ কোরিয়ার একটি র‍্যাপিড রেসপন্স টিম কাঠমান্ডুতে অবস্থান করলেও নেপাল সরকার এখনো বিদেশি উদ্ধারকারীদের সহায়তা নেওয়ার পরিকল্পনা না করায় তাদের মোতায়েন করা হয়নি। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ তাদের অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলোকে অভিযানে সহায়তা করার অনুমতি দিতে সরকারকে অনুরোধ করেছিল।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চীনের সীমান্তের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা-গিরোং সীমান্ত ক্রসিংয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত চীনা উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি, কারণ কর্মীরা ওই এলাকার প্রধান সংযোগ সড়ক থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ করছিলেন। বুধবারের এক ভিডিও ফুটেজে কাদামাটি পানির বিশাল স্রোত ও ধ্বংসাবশেষ সীমান্ত ক্রসিং এলাকার একের পর এক অবকাঠামো চূর্ণবিচূর্ণ করে দিচ্ছে এবং মানুষকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

চীনে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতের গিরোং কাউন্টিতে ৫৫৮ জন নিখোঁজ ছিলেন, যাঁদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। চীনের অংশে মাত্র পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং গতকাল বিকেলে গিরোংয়ের দুর্যোগকবলিত এলাকায় পৌঁছেছেন, যা এই দুর্যোগের প্রতি চীনের গুরুত্ব প্রমাণ করছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র নেপালকে সহায়তার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, ‘কেউ কখনো এমন দৃশ্য দেখেনি, যেখানে অত্যন্ত শক্তিশালী, মজবুত এবং ভালোভাবে তৈরি ভবনগুলো টুথপিকের মতো মুছে নিশ্চিহ্ন হয়ে গেছে। এটি একটি ভয়াবহ ঘটনা। আমরা সাহায্য পাঠাচ্ছি এবং আমরা সেখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। আমরা তাদের জানিয়েছি, তারা যা চাইবে, তাই পাবে।’

বাঁধ ভেঙে যাওয়ার আগে হ্রদের পানি ২৫ লাখ ঘনমিটারে পৌঁছায় বলে জানিয়েছে নেপাল।নেপাল ৯০ মিনিটের জন্য উদ্ধার অভিযান বন্ধ রেখেছিল বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তা।বুধবারের বন্যায় মৃতের সংখ্যা ৫০০-র কাছাকাছি পৌঁছেছে, নিখোঁজ প্রায় ১ হাজার।বিদেশ থেকে আসা অনুসন্ধান ও উদ্ধার প্রস্তাবের প্রয়োজন নেই বলে নাকচ করেছে নেপাল।.নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসের ফলে সৃষ্ট একটি হ্রদে আজ শুক্রবার পানি উপচে পড়তে শুরু করেছে।