বিশ্ব

নিউইয়র্কের মেয়র মামদানির বিরুদ্ধে বিষোদগার করলেন নেতানিয়াহু

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির ওপর চরম ক্ষুব্ধ হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই শরতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করবেন নেতানিয়াহু। এর আগে মেয়র মামদানি তাকে গ্রেপ্তারের হুমকি দিয়েছিলেন, যা নিয়ে নেতানিয়াহু তীব্র বিষোদগার করেছেন। তার অভিযোগ, মামদানি তার বিরুদ্ধে ঘৃণা উসকে দিচ্ছেন। যদিও গত সপ্তাহে মামদানি তার আগের অবস্থান থেকে সরে এসে স্বীকার করেছেন যে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার মতো কোনো আইনি ক্ষমতা তার নেই।

রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, মামদানির আগের প্রতিশ্রুতি নিয়ে তিনি বিচলিত নন, তবে মেয়রের কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ। নেতানিয়াহুর অভিযোগ, মেয়র সব নিউইয়র্কবাসীর প্রতিনিধিত্ব না করে এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন। তিনি গত বৃহস্পতিবার নিউইয়র্কে পৃথক দুটি ছুরিকাঘাতের ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ওই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করেছিল। এই ঘটনায় নিউইয়র্কের ইহুদিরা বর্তমানে ভীত বলে দাবি করেন তিনি। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও মেয়রের কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফিলিস্তিনিদের অধিকারের জোরালো সমর্থক হিসেবে পরিচিত জোহরান মামদানি গত বছরের নির্বাচনী প্রচারণায় গাজায় ইসরাইলি অভিযানের বিরোধিতা করেন। সে সময় তিনি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেন এবং আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্যদিকে, ইসরাইল গাজায় যুদ্ধাপরাধের সব অভিযোগ অস্বীকার করে আসছে। নেতানিয়াহু এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরাইলের সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ২১ হাজারের বেশি শিশু রয়েছে বলে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।

সর্বশেষ গত সপ্তাহে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বক্তব্যে মামদানি জানান, তার প্রশাসন আইন পর্যালোচনা করে দেখেছে যে এই পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনি ক্ষমতা তাদের নেই। তবে তিনি মার্কিন ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরাইলের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে, বেনিয়ামিন নেতানিয়াহুকে নিউইয়র্ক সিটি স্বাগত জানায় না।

ইসরাইল গাজায় যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ অস্বীকার করেছে। নেতানিয়াহুও এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরাইলে প্রায় ১২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে তারা। এর জবাবে ইসরাইলি বাহিনী গাজায় নৃশংস সামরিক অভিযান শুরু করে। এর পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৭৩ হাজারের বেশ