বিশ্ব

নির্বাচনে জিততে ইরান ভীতি ছড়াচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

প্রতিবেদক
ব্যালন ডি'অর জিতে বোনমাতির রেকর্ডে ভাগ বসালেন পুতেয়াস ব্যালন ডি’অর জিতে বোনমাতির রেকর্ডে ভাগ বসালেন পুতেয়াস ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদরদপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদরদপ্তর ইরান: সভ্যতা ও সংস্কৃতির এক প্রাচীন ভূমি ইরান: সভ্যতা ও সংস্কৃতির এক প্রাচীন ভূমি গুয়াহাটির হোটেলে বন্দুক হামলায় ৬ জন নিহত, গ্রেপ্তার ২ গুয়াহাটির হোটেলে বন্দুক হামলায় ৬ জন নিহত, গ্রেপ্তার ২ হ্যারি কেন ও অ্যালেক্সিয়া পুতেয়াসের ব্যালন ডি'অর জয় হ্যারি কেন ও অ্যালেক্সিয়া পুতেয়াসের ব্যালন ডি’অর জয় তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ, কারণ দর্শানোর নোটিশ তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ, কারণ দর্শানোর নোটিশ রামুতে প্রবারণা পূর্ণিমার উৎসবে ২০১২ সালের হামলার বিচারের দাবি রামুতে প্রবারণা পূর্ণিমার উৎসবে ২০১২ সালের হামলার বিচারের দাবি চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সব খবর

ইসরাইলের আসন্ন নির্বাচনে জনমত জরিপে পিছিয়ে পড়ার মুখে ইরানকে ঘিরে ক্রমেই আতঙ্ক ছড়ানো বক্তব্য দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতে ইসরাইলি সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করার খবরও পাওয়া গেছে। আগামী মঙ্গলবারের হাড্ডাহাড্ডি নির্বাচনের আগে নেতানিয়াহু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তেল আবিব ধ্বংসকারী এক পারমাণবিক বিস্ফোরণের মাশরুম মেঘের ছবি প্রকাশ করেছেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, তাকে ভোট না দিলে দেশ পারমাণবিক ধ্বংসের ঝুঁকিতে পড়তে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, যারা নিজেদের অস্তিত্ব, পরিবার ও প্রিয়জনদের নিয়ে চিন্তা করেন, বিরোধীদের ভোট দেওয়ার আগে তাদের হাত কাঁপা উচিত।

ইসরাইলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে নেতানিয়াহু ও দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের মধ্যে সেনাবাহিনীকে দেওয়া একটি নির্দেশনা নিয়ে বিরোধ দেখা দিয়েছে। ওই নির্দেশনার কারণে সংবেদনশীল সময়ে ইরানের ভুল হিসাব-নিকাশ থেকে তাৎক্ষণিকভাবে বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও জামির লিখিতভাবে নির্দেশনার বিস্তারিত উপস্থাপনের অনুরোধ জানালে নেতানিয়াহু তা অস্বীকার করেন। পরবর্তীতে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কোনো পরিকল্পনা থাকার বিষয়টি অস্বীকার করেছে।

এর আগে সোমবার সিএনএনের একটি প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেছেন নেতানিয়াহু। ফিন্যান্সিয়াল টাইমসেও একই ধরণের তথ্য প্রকাশিত হয়েছিল। তবে সিএনএনের ভাষ্যমতে, আগামী সপ্তাহে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ট্রাম্প এমন পদক্ষেপের বিরোধিতা করেছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ সোমবার এক বিবৃতিতে সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলো সরাসরি অস্বীকার করেনি। তারা কেবল জানিয়েছে, বাহিনীর সিদ্ধান্তগুলো একান্তভাবে নিরাপত্তা, পেশাগত, বস্তুনিষ্ঠ ও জাতীয় বিবেচনার ভিত্তিতে নেওয়া হয়।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে গত বছর ও চলতি বসন্তে নেতানিয়াহু যে বিজয়ী মনোভাব দেখিয়েছিলেন, বর্তমানের বক্তব্যের সঙ্গে তার স্পষ্ট অমিল রয়েছে। গত মার্চে তিনি দাবি করেছিলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস হয়েছে। তিনি ২০২৫ সালে অর্জিত সাফল্যকে প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে এমন ঐতিহাসিক বিজয় হিসেবেও বর্ণনা করেছিলেন। এদিকে নেতানিয়াহুর সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী ও বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট সেনাপ্রধান জামিরের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। অবসরপ্রাপ্ত জেনারেল আইজেনকট বলেছেন, নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার অভিযানে আইডিএফকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।