বাংলাদেশ

নতুন পে-স্কেল ‘ঐতিহাসিক’: প্রধানমন্ত্রীর প্রতি সচিবালয় পরিষদের কৃতজ্ঞতা

প্রতিবেদক
গণতন্ত্রের নতুন মাপকাঠি হতে পারে মানুষের সুখ ও কল্যাণ গণতন্ত্রের নতুন মাপকাঠি হতে পারে মানুষের সুখ ও কল্যাণ মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে এলএনজি জাহাজ চলাচলে বাধা নেই, জানালেন ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালীতে এলএনজি জাহাজ চলাচলে বাধা নেই, জানালেন ইরানের রাষ্ট্রদূত সেলুন ছেড়ে কৃষিতে মাঈন উদ্দিনের চমক, মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সাফল্য সেলুন ছেড়ে কৃষিতে মাঈন উদ্দিনের চমক, মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সাফল্য নতুন অ্যালবাম ‘বাস পারসুয়েডস’ নিয়ে ফিরছেন মাইলি সাইরাস নতুন অ্যালবাম ‘বাস পারসুয়েডস’ নিয়ে ফিরছেন মাইলি সাইরাস সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক নাটোরে পদ্মার ভাঙনে সুলতানপুর চরের ৩০ পরিবারের বসতভিটা বিলীন নাটোরে পদ্মার ভাঙনে সুলতানপুর চরের ৩০ পরিবারের বসতভিটা বিলীন এক-দেড় সপ্তাহের মধ্যে কাটবে গ্যাসের সংকট: রুহুল কবির রিজভী এক-দেড় সপ্তাহের মধ্যে কাটবে গ্যাসের সংকট: রুহুল কবির রিজভী বিএনপির সপ্তম কাউন্সিল ও নতুন মহাসচিবের অপেক্ষায় নেতা-কর্মীরা বিএনপির সপ্তম কাউন্সিল ও নতুন মহাসচিবের অপেক্ষায় নেতা-কর্মীরা
সব খবর

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’। গত পরশু সোমবার মন্ত্রিসভায় এই নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. নুরুল ইসলাম প্রধানমন্ত্রীর প্রতি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনটি নতুন বেতন কাঠামোকে স্বাধীনতার পর সরকারি কর্মচারীদের জন্য ‘ঐতিহাসিক, অন্যতম শ্রেষ্ঠ ও যুগোপযোগী’ বেতন কাঠামো হিসেবে অভিহিত করেছে। নুরুল ইসলাম বলেন, অতীতে কোনো বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের জন্য এত ব্যাপক সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। বিশেষ করে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের প্রতি নতুন কাঠামোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নতুন বেতন কাঠামোয় ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন ১৪২% বৃদ্ধি করা হয়েছে, যা নিম্নআয়ের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও, নতুন কাঠামোয় প্রতিবন্ধী ভাতা ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, সব সরকারি কর্মচারীর জন্য মোবাইল ভাতা চালু করা হয়েছে এবং টিফিন ভাতা ৩ গুণ বৃদ্ধি করা হয়েছে। নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়াতেও এতে বিশেষ সুবিধা রাখা হয়েছে।

সভাপতি বলেন, দীর্ঘ ১১ বছর বেতন কাঠামোর পরিবর্তন না হওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীদের পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবির প্রতি যে মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন, তা প্রশংসনীয়।

নুরুল ইসলাম আশা প্রকাশ করেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের আর্থিক স্বচ্ছলতা বাড়ার পাশাপাশি তাঁদের কর্মস্পৃহা, দায়িত্ববোধ ও জনসেবার মানসিকতা আরও বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি পূরণ হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা এবং তাঁর সরকারের সমৃদ্ধি, সাফল্য ও দেশ পরিচালনায় উত্তরোত্তর সফলতা কামনা করেছে সংগঠনটি।