বাংলাদেশ

নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন আজিজ আল কায়সার

প্রতিবেদক
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র
সব খবর

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের (বিওটি) চেয়ারম্যান হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন আজিজ আল কায়সার। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, কৌশলগত দূরদর্শিতা এবং নিরবচ্ছিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ২০২৬-২৭ মেয়াদের জন্যও এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বুধবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজিজ আল কায়সারের নেতৃত্বে এনএসইউতে সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, উদ্ভাবনী চিন্তার প্রসার এবং টেকসই উন্নয়নের প্রতি তাঁর অটল অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী ও বেগবান করেছে।

চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণের পর আজিজ আল কায়সার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি হলো বছরের পর বছর ধরে চলা দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের একটি অনন্য ফসল। বোর্ড আবারও আমার ওপর আস্থা রাখায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি এনএসইউ পরিবারের সকল সদস্যকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার পরিধিকে আরও বিস্তৃত করতে কাজ করে যাব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এ বিষয়ে বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অব্যাহত রাখায় আজিজ আল কায়সারকে অভিনন্দন জানাচ্ছি। তাঁর গতিশীল নেতৃত্ব এনএসইউকে শিক্ষা, গবেষণা এবং বৈশ্বিক অংশীদারিত্বের ক্ষেত্রে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

উল্লেখ্য যে, আজিজ আল কায়সার নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য এবং ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রয়াত এম এ হাশেমের সন্তান। বর্তমানে তিনি পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসির সদ্য সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে এনএসইউর ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা আজিজ আল কায়সারের করপোরেট জগতের দীর্ঘ অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষার প্রসারে তাঁর বিশেষ অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির পথে বড় ধরনের ভূমিকা রাখছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।