বাংলাদেশ

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সংসদে উদ্বেগ, যৌথ অভিযানের দাবি

প্রতিবেদক
নেটফ্লিক্সে আসছে হইচইয়ের বাংলা সিরিজ, দুই বছরের চুক্তি নেটফ্লিক্সে আসছে হইচইয়ের বাংলা সিরিজ, দুই বছরের চুক্তি ২০২৬ সালে ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৫০ হাজার মানুষের মৃত্যু ২০২৬ সালে ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৫০ হাজার মানুষের মৃত্যু বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন মোড়: বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন মোড়: বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলার দাবি সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলার দাবি নতুন হামলা হলে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনায় আঘাতের হুমকি ইরানের নতুন হামলা হলে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনায় আঘাতের হুমকি ইরানের সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রায়ের অনুলিপি চেয়ে চিঠি সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রায়ের অনুলিপি চেয়ে চিঠি ২০২৬ সালের গ্রীষ্মে ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু ৫০ হাজার ছাড়াল ২০২৬ সালের গ্রীষ্মে ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু ৫০ হাজার ছাড়াল রাজধানীর বাজারে চাল, আটা ও মশলার দামে অস্বস্তি রাজধানীর বাজারে চাল, আটা ও মশলার দামে অস্বস্তি সমরকন্দে ইমাম বুখারির মাজার জিয়ারত করলেন এমিনি এরদোয়ান সমরকন্দে ইমাম বুখারির মাজার জিয়ারত করলেন এমিনি এরদোয়ান সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার উত্তপ্ত বাক্যবিনিময় সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার উত্তপ্ত বাক্যবিনিময়
সব খবর

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৩০

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছিনতাই, চুরি, ডাকাতি ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় জাতীয় সংসদে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নয়নে পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন এবং সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহার এই দাবি তোলেন।

সালাহ উদ্দিন তার বক্তব্যে দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনগণের মধ্যে সৃষ্ট আতঙ্ক ও উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি সাম্প্রতিক কিছু ঘটনার উদাহরণ দিয়ে বলেন, সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হামলায় এক নারী শিক্ষিকার মৃত্যু, বিমানবন্দরে ছাত্রদল নেতা কর্তৃক স্বর্ণালংকার ছিনতাই, ধানমন্ডিতে প্রকাশ্যে ৩৯ লাখ টাকা ছিনতাই, মুগদা হাসপাতালে ছিনতাই এবং যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনা চলমান পরিস্থিতির ভয়াবহতাকে স্পষ্ট করে।

তিনি আরও অভিযোগ করেন যে, গ্রামাঞ্চলেও চুরি ও ডাকাতির হার বেড়েছে। বিশেষ করে অতিরিক্ত লোডশেডিংয়ের সুযোগ নিয়ে গাড়ি চুরি ও সিঁধেল চুরির মতো অপরাধ ঘটছে। অপরাধীদের গ্রেপ্তারের পরিবর্তে অনেক ক্ষেত্রে ভুক্তভোগী পরিবারগুলোকে হয়রানি করা হচ্ছে। এছাড়াও মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা পুলিশের নিষ্ক্রিয়তা ও অক্ষমতারই বহিঃপ্রকাশ। তিনি অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহার রাজধানীসহ বিভিন্ন শহরের ফুটপাত দখল ও চাঁদাবাজির বিষয়টি সংসদে উত্থাপন করেন। তিনি বলেন, পথচারীদের জন্য নির্ধারিত ফুটপাত দখল করে দোকান ও স্থায়ী বাণিজ্যিক স্থাপনা গড়ে ওঠায় সাধারণ মানুষ সড়কে হাঁটতে বাধ্য হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে। ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে একটি প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি চক্র গড়ে উঠেছে বলেও তিনি অভিযোগ করেন।

সাবিকুন্নাহার জানান, বিভিন্ন এলাকায় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে টাকা আদায় করা হচ্ছে। কোনো কোনো স্থানে চায়ের দোকান বসাতে ২০ হাজার এবং অন্যান্য দোকানের জন্য ৩০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হচ্ছে। তিনি এটিকে সরকারি দলের মধ্যে ছড়িয়ে পড়া সংক্রামক ব্যাধি হিসেবে অভিহিত করে চাঁদাবাজদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।