বাংলাদেশ

উত্তাল বঙ্গোপসাগর: নিরাপদ আশ্রয়ে ফিরছে পাথরঘাটার শতাধিক ট্রলার

প্রতিবেদক
পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না
সব খবর

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় এবং উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির কারণে বৈরী আবহাওয়া বিরাজ করছে। পরিস্থিতির অবনতি হওয়ায় উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এই সতর্কতার পরিপ্রেক্ষিতে সাগরে মাছ ধরতে যাওয়া পাথরঘাটার শতাধিক ট্রলার দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে শুরু করেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাত থেকেই পাথরঘাটাসহ বরগুনার উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টিপাত শুরু হয়। সাগর উত্তাল হয়ে পড়ায় জেলেদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। আবহাওয়া পরিস্থিতির অবনতির খবর পেয়ে ট্রলার মালিকেরা সাগরে অবস্থানরত মাঝি-মাল্লাদের দ্রুত উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে ফিরে আসার জন্য নির্দেশ প্রদান করেন।

ইতিমধ্যে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাট, নতুন বাজার খাল, পদ্মা খাল, কাকচিরা খাল, হাজির খাল ও চরদুয়ানী খালসহ বিভিন্ন ছোট-বড় খালে শতাধিক মাছ ধরার ট্রলার আশ্রয় নিয়েছে। এছাড়া সাগরে থাকা আরও বেশ কিছু ট্রলার নিরাপদ আশ্রয়ের সন্ধানে উপকূলের দিকে ফিরে আসছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, আবহাওয়া খারাপ হওয়ার খবর পাওয়ার পর মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যেসব মাঝি-মাল্লার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে, তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরতে বলা হয়েছে। তিনি আরও জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েকটি ট্রলার নিরাপদে ঘাটে পৌঁছেছে এবং বাকি ট্রলারগুলোও দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় জেলেরা জানিয়েছেন, উত্তাল সাগর ও দমকা হাওয়ার কারণে মাছ ধরার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা দ্রুত ঘাটে ফেরার চেষ্টা করছেন। এদিকে আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় উপকূলীয় জেলেদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। সাগরে থাকা সব মাছ ধরার ট্রলারকে আবহাওয়া সংকেত মেনে চলা এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে বলা হয়েছে।