বাংলাদেশ

পটিয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে দুই নারীকে মারধরের অভিযোগ

প্রতিবেদক
সিলেটে যাত্রা শুরু দেশের প্রথম ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্রের সিলেটে যাত্রা শুরু দেশের প্রথম ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্রের আনন্দবাজার পত্রিকা ভবনের দেয়ালে গেরুয়া রং লেপে বিক্ষোভ আনন্দবাজার পত্রিকা ভবনের দেয়ালে গেরুয়া রং লেপে বিক্ষোভ ভারত সফর ও উড়োজাহাজ কেনা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত সফর ও উড়োজাহাজ কেনা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনে তীব্র গরমে মৃত্যু ৫ হাজার ছাড়াল, ভেঙেছে সব রেকর্ড স্পেনে তীব্র গরমে মৃত্যু ৫ হাজার ছাড়াল, ভেঙেছে সব রেকর্ড প্রতারণার নতুন মামলায় রাম বিগ্রহ নির্মাতা হরিদাস কারাগারে প্রতারণার নতুন মামলায় রাম বিগ্রহ নির্মাতা হরিদাস কারাগারে খুব দ্রুতই লোডশেডিং পরিস্থিতি উন্নতির আশা তথ্য উপদেষ্টার খুব দ্রুতই লোডশেডিং পরিস্থিতি উন্নতির আশা তথ্য উপদেষ্টার দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ থেকে পালানো সন্ত্রাসীদের আশ্রয় না দিতে ভারতের প্রতি আহ্বান বাংলাদেশ থেকে পালানো সন্ত্রাসীদের আশ্রয় না দিতে ভারতের প্রতি আহ্বান হরমুজ প্রণালীতে এলএনজি সরবরাহ অনিশ্চিত, বাংলাদেশের ঝুঁকি হরমুজ প্রণালীতে এলএনজি সরবরাহ অনিশ্চিত, বাংলাদেশের ঝুঁকি
সব খবর

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৫

চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে আশিউর্ধ্ব এক বৃদ্ধা এবং তার নাতনিকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার গর্জনীয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই ছাত্রদল নেতার নাম আজীম উদ্দীন, যিনি হাইদগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং বর্তমানে যুবদলের রাজনীতিতে সক্রিয় বলে জানা গেছে।

আহতরা হলেন ৮০ বছর বয়সী মছুদা বেগম এবং তার ৩৬ বছর বয়সী নাতনি রুবি আকতার। এই ঘটনায় রুবি আকতার পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

রুবি আকতার অভিযোগ করেছেন যে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তিনি ২০২৪ সালে আজীম উদ্দীনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছিলেন। এরপর থেকেই আজীম উদ্দীন তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। তার দাবি, এই পূর্ববিরোধের জের ধরেই সোমবার সকালে তাদের ওপর হামলা চালানো হয়। রুবি আকতার আরও বলেন, আজীম উদ্দীন বিএনপির পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন, যে কারণে এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না।

তবে, আজীম উদ্দীন তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, রুবি আকতারের কাছে মাটি ভরাট বাবদ তার কিছু টাকা পাওনা রয়েছে। সেই টাকা চাইতে গেলে রুবি আকতার তার পার্টনারসহ দুজনকে গালমন্দ করেন। একপর্যায়ে রুবি উত্তেজিত হয়ে পড়লে তাকে থামাতে গেলে ধস্তাধস্তির সময় বৃদ্ধা মছুদা বেগম আঘাতপ্রাপ্ত হন বলে আজীম উদ্দীন জানান।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানিয়েছেন, তারা এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।