রাজনীতি

মুজিব আছেন, জিয়া নেই: জামায়াত আমিরের ব্যাখ্যায়ও প্রশ্ন

প্রতিবেদক
যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে পূর্ব জেরুজালেমে কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে পূর্ব জেরুজালেমে কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল বোলারদের নৈপুণ্যে স্বস্তির জয়, এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ বোলারদের নৈপুণ্যে স্বস্তির জয়, এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার
সব খবর

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ছবি থাকলেও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো ছবি বা তাঁর স্বাধীনতার ঘোষণার উল্লেখ না থাকা নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। এ বিষয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান শনিবার ব্যাখ্যা দিলেও প্রশ্ন রয়ে গেছে। ৫ আগস্ট শুরু হওয়া এই প্রদর্শনী শনিবার শেষ হয়েছে।

প্রদর্শনীর বিভিন্ন অংশে ১৯৪৭ সালের দেশভাগ থেকে ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থান পর্যন্ত ইতিহাসের নানা পর্ব তুলে ধরা হয়েছে। ‘আজাদী, অতঃপর স্বপ্নভঙ্গ’ শীর্ষক প্রথম অংশে আইয়ুব খান ও ইয়াহিয়া খানকে একনায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। ‘মুক্তিযুদ্ধ’ শীর্ষক দ্বিতীয় অংশে প্রথম ছবিই শেখ মুজিবুর রহমানের। এই অংশে জেনারেল নিয়াজির রাজাকার ক্যাম্প পরিদর্শন, হানাদার বাহিনীর আক্রমণ এবং বিজয় অর্জনের চিত্র স্থান পেয়েছে।

তৃতীয় অংশ ‘একনায়কতন্ত্র’-এ জামায়াত শেখ মুজিবুর রহমানকে স্বৈরশাসক হিসেবে উল্লেখ করেছে। এতে তাঁর দেশে ফেরা, ১৯৭২ সালে ভারতীয় বাহিনীর বিদায়ী প্যারেডে অংশগ্রহণ, ১৯৭৪ সালে রক্ষীবাহিনীর তাণ্ডব, একই বছরের দুর্ভিক্ষ, ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠা, শেখ মুজিবুর রহমানের নিহতের খবর এবং জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহি বিপ্লব সফল হওয়ার চিত্র দেখানো হয়েছে। চতুর্থ অংশ ‘সামরিক স্বৈরশাসন’-এ প্রয়াত বেগম খালেদা জিয়া ও সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার তথ্য ও ছবি এবং হুসেইন মুহম্মদ এরশাদকে স্বৈরশাসক হিসেবে উল্লেখ করা হয়েছে। পঞ্চম অংশ ‘ফ্যাসিবাদ’-এ ২০০৬ সালের বিএনপি ক্ষমতা ছেড়ে দেওয়া পরবর্তী পরিস্থিতি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতন পর্যন্ত ঘটনাপ্রবাহ উল্লেখ করা হয়েছে। ষষ্ঠ অংশ ‘জুলাই গণ–অভ্যুত্থান’-এ আন্দোলন সংশ্লিষ্ট বিভিন্ন ছবি এবং জামায়াত-শিবির নিষিদ্ধের খবর স্থান পেয়েছে।

প্রদর্শনীর বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘কেউ কেউ প্রশ্ন তুলেছেন এখানে শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ আছে, জিয়াউর রহমান সাহেবের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা নেই কেন? উনি (জিয়াউর রহমান) তো অটোক্র্যাট শাসক ছিলেন না। তো ওনারটা এই জন্যই তো আমরা আনিনি।’ তিনি আরও বলেন, ‘যারা কর্তৃত্ববাদী ছিল, যারা আগ্রাসী ছিল, জুলুমবাজ ছিল, আমরা তাদের এখানে তুলে এনেছি। এখানে দেখবেন আইয়ুব খান, ইয়াহিয়া খান সবাই আছে; কিন্তু কেউ বাদ পড়েনি। ইতিহাসের ধারাবাহিকতা তুলে আনা হয়েছে।’

শফিকুর রহমান আরও বলেন, ‘বেগম জিয়া যে মুক্তি পেয়েছেন ন্যায্যতার ভিত্তিতে, সেটিও এখানে আমাদের ডকুমেন্টারিতে তুলে আনা হয়েছে। ইতিহাসে যার যে কল্যাণকর অবদান আছে, সবগুলোর প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল। আমরা নির্মোহ, এ ব্যাপারে আমরা অবশ্যই বাস্তববাদী।’ তিনি প্রদর্শনীর উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, কোনো সরকারের সফলতা দেখানোর জন্য এই আয়োজন করা হয়নি, বরং যুগে যুগে যারা স্বৈরাচারী ছিল, তাদের চিত্র তুলে ধরা হয়েছে এবং জনগণ তখন কীভাবে নিগৃহীত হয়েছিল, তা দেখানো হয়েছে। দেশের জনগণ, শহীদ ও শহীদ পরিবারের প্রত্যাশা তুলে ধরাই ছিল এর মূল উদ্দেশ্য।

তবে জামায়াত আমিরের ব্যাখ্যার পরও প্রশ্ন রয়ে গেছে। কেউ কেউ বলছেন, জামায়াত প্রদর্শনীতে স্বাধীনতার আগে ও পরে শেখ মুজিবুর রহমানের ‘ইতিবাচক ও নেতিবাচক’—দুই ধরনের ভূমিকাই তুলে ধরেছে। যেমন, ৭ মার্চের ভাষণের ছবির ওপর ‘রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দিচ্ছেন শেখ মুজিবুর রহমান’ লেখা থাকলেও অন্য ছবিতে তাঁকে ‘স্বৈরশাসক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রদর্শনীতে শুধু স্বৈরশাসকদের তুলে ধরা হয়নি, কারণ খালেদা জিয়া ও জুলাই গণ–অভ্যুত্থানের ছাত্রনেতাদের ছবিও রয়েছে।

এদিকে, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতের এই চিত্র প্রদর্শনী নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র এবং জুলাই আন্দোলনের ছবি থাকলেও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কোনো ছবি, কথা বা পোস্টার রাখা হয়নি, যা খুবই রহস্যজনক।

কেউ কেউ বলছেন, জামায়াত প্রদর্শনীতে স্বাধীনতার আগে ও পরে শেখ মুজিবুর রহমানের ‘ইতিবাচক ও নেতিবাচক’—দুই ধরনের ভূমিকাই তুলে ধরেছে।যেমন শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ছবির ওপরে জামায়াত লিখেছে, ‘৭ মার্চ ১৯৭১; রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দিচ্ছেন শেখ মুজিবুর রহমান’।