মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর পুয়ের্তো মাদেরোতে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (১৭ জুলাই) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
গুয়াতেমালা সীমান্ত থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত পুয়ের্তো মাদেরো মূলত একটি মৎস্যজীবী শহর এবং বন্দর এলাকা হিসেবে পরিচিত। ভূমিকম্পের তীব্রতার কারণে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই অঞ্চলের উপকূলে সুনামির ঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলীয় এলাকাগুলোতে বিপজ্জনক সুনামি ঢেউ আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

















