বাংলাদেশ

কাফনের কাপড় পাঠিয়ে ভৈরব পৌর কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

প্রতিবেদক
শ্রমের মর্যাদা নিশ্চিত করা দেশের মর্যাদা রক্ষার সামিল: মাহ্দী আমিন শ্রমের মর্যাদা নিশ্চিত করা দেশের মর্যাদা রক্ষার সামিল: মাহ্দী আমিন ভৈরবে দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে পেনশন হাতিয়ে নেওয়ার অভিযোগ ভৈরবে দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে পেনশন হাতিয়ে নেওয়ার অভিযোগ বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স
সব খবর

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত রোববার তাকে একটি পার্সেলের মাধ্যমে সাদা কাফনের কাপড়, গোলাপ জল, আগরবাতি এবং একটি হুমকিমূলক চিরকুট পাঠানো হয়। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় অবস্থিত ফারুক হোসেনের স্ত্রীর মালিকানাধীন ‘ফাতান হোমিও চিকিৎসালয়’-এর ঠিকানায় এস এ পরিবহনের মাধ্যমে পার্সেলটি পাঠানো হয়। প্রেরক হিসেবে ‘হরিদাস, আশুগঞ্জ’ নাম ও একটি মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় ফারুক হোসেনের ছেলে মুনতাসির মাহমুদ ঈশান ওইদিন দুপুরে পার্সেলটি গ্রহণ করেন। পরে বাসায় গিয়ে পার্সেলটি খুলে কাফনের কাপড় ও চিরকুটটি পাওয়া যায়। চিরকুটে তাকে আগামী এক মাসের মধ্যে ভৈরব ছাড়ার নির্দেশ দিয়ে ভয়ংকর পরিণতির হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেন বলেন, চার বছরেরও বেশি সময় ধরে তিনি সততা ও সরকারি নিয়ম মেনে ভৈরব পৌরসভায় দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের অনিয়ম বা বিধিবহির্ভূত আবদারকে তিনি প্রশ্রয় দেননি এবং সবসময় সরকারি বিধি রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন। তার ধারণা, এই আপসহীন অবস্থানের কারণেই কোনো স্বার্থান্বেষী মহল বা অপরাধী চক্র তাকে ও তার পরিবারকে মানসিকভাবে আতঙ্কিত করতে এমন ঘটনা ঘটিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিমন বোস জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পার্সেলের প্রেরক এবং ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে, একজন সরকারি কর্মকর্তার ওপর এমন হুমকির ঘটনায় স্থানীয় সচেতন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।