রাজনীতি

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট সরাসরি সম্প্রচার করবে ইসি

প্রতিবেদক
মাধ্যমিক শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শেষ করতে নির্দেশ মাউশির মাধ্যমিক শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শেষ করতে নির্দেশ মাউশির ইতালিতে হেনস্তার শিকার বাঁধন, মামলা না করে ফিরছেন না দেশে ইতালিতে হেনস্তার শিকার বাঁধন, মামলা না করে ফিরছেন না দেশে হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সোয়াল তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সোয়াল আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু মাও সে-তুংয়ের চীন: যে বিপ্লব বদলে দিয়েছিল এক বিশাল রাষ্ট্রকে মাও সে-তুংয়ের চীন: যে বিপ্লব বদলে দিয়েছিল এক বিশাল রাষ্ট্রকে পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম ও সরঞ্জাম পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম ও সরঞ্জাম ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা বিদ্যুৎ সংকটে ফার্নেস অয়েলের ওপর নির্ভরশীলতায় বাড়ছে আর্থিক ঝুঁকি বিদ্যুৎ সংকটে ফার্নেস অয়েলের ওপর নির্ভরশীলতায় বাড়ছে আর্থিক ঝুঁকি শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে জেলে যেতে হবে: শামা ওবায়েদ শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে জেলে যেতে হবে: শামা ওবায়েদ
সব খবর

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গণমাধ্যমের উপস্থিতিতে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য কমিশনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সাংবাদিকদের বসার জন্য নির্দিষ্ট স্থানও নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় ও জাতীয় সংসদ সচিবালয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় ভোটগ্রহণের স্থান, সময় ও পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আখতার আহমেদ জানান, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা তাদের নিজ নিজ আসনে বসে ভোট দেবেন। মোট ৩৪৯টি ব্যালট পেপার থাকবে এবং নির্বাচন কমিশনের ২০ জন সহায়ক কর্মকর্তা-কর্মচারী সংসদ সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবেন। সংসদ সদস্যরা ভোট দেওয়ার পর সামনে রাখা তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে তা জমা দিতে পারবেন।

ভোটগ্রহণের পদ্ধতি সম্পর্কে ইসি সচিব জানান, ব্যালট পেপারের দুটি অংশ থাকবে। একটি অংশে ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের জায়গা থাকবে, আর অন্য অংশে প্রার্থীদের নাম থাকবে। ভোটারকে পছন্দের প্রার্থীর নামের পাশে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পরপরই অধিবেশন কক্ষেই ব্যালট গণনা শুরু হবে এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সেখানে প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন। পরবর্তীতে ইসি সচিবালয় থেকে চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

সংসদ সদস্যরা নিজ দলের প্রার্থীর বাইরে ভোট দিলে সেটি সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী ‘ফ্লোর ক্রসিং’ হিসেবে বিবেচিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটি নির্বাচনের পদ্ধতিগত বিষয় নয়, বরং রাজনৈতিক প্রশ্ন। নির্বাচন কমিশনাররাও ভোটগ্রহণের সময় উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য আলাদা পরিচয়পত্রের ব্যবস্থা থাকবে।

তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। এরপর ১৬ আগস্ট যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। একাধিক বৈধ প্রার্থী থাকলে প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের সরাসরি ভোট দেওয়ার সুযোগ তৈরি হবে।