রাজনীতি

সরাসরি সম্প্রচার করা হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে আয়োজিত এক বৈঠক শেষে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এই নির্বাচনী প্রক্রিয়াটি সংসদ থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং সেখানে সংবাদকর্মীদের জন্য নির্ধারিত বসার ব্যবস্থাও রাখা হয়েছে।

ভোটদান পদ্ধতি সম্পর্কে আখতার আহমেদ জানান, সংসদ সদস্যরা তাদের নিজ নিজ আসনে বসে ভোট প্রদান করবেন। নির্বাচন কমিশনের সহায়তাকারী ২০ জন কর্মকর্তা স্পিকারসহ অন্যদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন। ব্যালট পেপারটি দুটি অংশে বিভক্ত থাকবে; যার একটি অংশে ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের জায়গা থাকবে এবং অন্য অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে চিহ্নিত করে সামনে রাখা তিনটি ব্যালট বাক্সের যেকোনোটিতে ভোট দিতে পারবেন।

ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে অধিবেশনকক্ষেই ভোট গণনা করা হবে। মোট ৩৪৯টি ব্যালট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সেখানে প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন। পরবর্তীতে সচিবালয় থেকে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে বলে ইসি সচিব জানিয়েছেন।