বাংলাদেশ

টানা বৃষ্টি ও বন্যায় অস্থির রাজধানীর নিত্যপণ্যের বাজার

প্রতিবেদক
শ্রমের মর্যাদা নিশ্চিত করা দেশের মর্যাদা রক্ষার সামিল: মাহ্দী আমিন শ্রমের মর্যাদা নিশ্চিত করা দেশের মর্যাদা রক্ষার সামিল: মাহ্দী আমিন ভৈরবে দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে পেনশন হাতিয়ে নেওয়ার অভিযোগ ভৈরবে দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে পেনশন হাতিয়ে নেওয়ার অভিযোগ বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স
সব খবর

টানা ভারী বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার নেতিবাচক প্রভাবে রাজধানীর নিত্যপণ্যের বাজারে ফের অস্থিরতা দেখা দিয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে ডিম, ব্রয়লার ও সোনালি মুরগি, পেঁয়াজ, আদা, রসুনসহ প্রায় সব ধরনের সবজির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ব্যবসায়ীদের ভাষ্যমতে, পাইকারি বাজারে সরবরাহ ঘাটতির কারণে তাদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট ও মোহাম্মদপুর কৃষি মার্কেটে এমন চিত্রই দেখা গেছে।

সবজি বিক্রেতাদের তথ্য অনুযায়ী, প্রতি কেজি বেগুনের দাম ২০ টাকা বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। শসার দাম বেড়েছে ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত, যা এখন আকারভেদে ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া করলা ১০০ টাকা, গাজর ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, পটল ৬০ টাকা, টমেটো ১৫০ থেকে ১৮০ টাকা এবং কাঁচামরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি কাঁকরোল ৮০ টাকা এবং ধুন্দুল ৬০ থেকে ৭০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। প্রতিটি জালি কুমড়া ও লাউ আকারভেদে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিম ও মুরগির বাজারেও অস্থিরতা বিরাজ করছে। খামারে উৎপাদন কম এবং পাইকারি পর্যায়ে সরবরাহ ঘাটতির কারণে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়ে ১৯০ থেকে ২০০ টাকায় ঠেকেছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। এ ছাড়া গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় স্থিতিশীল রয়েছে। ফার্মের মুরগির বাদামি ডিমের ডজন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ থেকে ১৪৫ টাকায় পৌঁছেছে। তবে মুদি পণ্যের মধ্যে আলু ২৫ থেকে ৩০ টাকা, দেশি পেঁয়াজ ৩৮ থেকে ৫০ টাকা, রসুন ১০০ থেকে ১৪০ টাকা এবং দেশি আদা ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও বৃষ্টির প্রভাব স্পষ্ট। বিক্রেতারা জানিয়েছেন, পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের সরবরাহ কমেছে, ফলে দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। চাষের রুই ৩৫০ থেকে ৪০০ টাকা, পাঙাস ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ৩০০ টাকা এবং কৈ মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি শিং ৭০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৪৫০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার টাকা, রূপচাঁদা ১৪০০ থেকে ১৫০০ টাকা এবং বোয়াল ৭০০ থেকে ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পদ্মার ইলিশ ১২০০ টাকা এবং চট্টগ্রামের ইলিশ ৮০০ থেকে ১০০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

বাজার পরিস্থিতি নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। কারওয়ান বাজারের ক্রেতা বেলায়েত হোসেন জানান, নিত্যপণ্যের দাম একসঙ্গে বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এদিকে নিউমার্কেটের বিক্রেতা মাসুদ ইসলাম জানান, পরিবহন খরচ বৃদ্ধি এবং আড়তে দাম বাড়ার কারণে তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। মোহাম্মদপুর কৃষি মার্কেটের ক্রেতা রুখসানা বলেন, প্রাকৃতিক সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছেন, তাই তিনি সরকারের পক্ষ থেকে বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।