বাংলাদেশ

নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনের সময় কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এছাড়া পাঠচক্র এবং বই পড়ার প্রতিযোগিতার মতো কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরির ওপর তিনি বিশেষ জোর দেন। তিনি আরও বলেন, প্রযুক্তির কল্যাণে তরুণরা বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে, যা স্বাভাবিক। তবে এর ফলে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য ভুলে যাওয়া যাবে না। কীভাবে তরুণ প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতিকে আরও আকর্ষণীয় করে তোলা যায়, সে বিষয়ে কর্মকর্তাদের নতুন করে ভাবার আহ্বান জানান তিনি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই সভায় লালন উৎসব ও নজরুলবর্ষকে কেন্দ্র করে মন্ত্রণালয়ের গৃহীত পরিকল্পনাগুলো উপস্থাপন করা হয়। বিশেষ করে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত আয়োজিত শীতকালীন সাংস্কৃতিক উৎসবের বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানানো হয়। এই উৎসবে সার্কাস, গ্রামীণ সংস্কৃতি, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড়, পাপেট শো এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন রাখার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিগুলোকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সবারই কোনো না কোনো যোগ্যতা রয়েছে এবং সেই সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা সবাই মিলে যে ধরনের দেশ গড়তে চাই, তা বাস্তবায়নে সুযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।