বাংলাদেশ

সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
শ্রমের মর্যাদা নিশ্চিত করা দেশের মর্যাদা রক্ষার সামিল: মাহ্দী আমিন শ্রমের মর্যাদা নিশ্চিত করা দেশের মর্যাদা রক্ষার সামিল: মাহ্দী আমিন ভৈরবে দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে পেনশন হাতিয়ে নেওয়ার অভিযোগ ভৈরবে দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে পেনশন হাতিয়ে নেওয়ার অভিযোগ বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স
সব খবর

বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বেলা সাড়ে ১১টায় তিনি মহড়াস্থলে পৌঁছান। এরপর তিনি পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গলজুড়ে সেনাসদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম এবং যুদ্ধকালীন প্রস্তুতির নানা দিক ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি সেনাসদস্যদের উদ্দেশে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।

মহড়া চলাকালীন প্রধানমন্ত্রী দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন কৌশল পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে মহড়ার বিভিন্ন দিক ও সেনাসদস্যদের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। এছাড়া তিনি শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের কার্যপদ্ধতি প্রত্যক্ষ করেন এবং রণক্ষেত্রে এর ব্যবহারের বিষয়ে ধারণা নেন।

পরিদর্শনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে আন্তরিকভাবে মিশে যান। তিনি জঙ্গলের ভেতরে দায়িত্ব পালনরত সদস্যদের খোঁজখবর নেন এবং নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে তাদের উৎসাহ প্রদান করেন। এমনকি তিনি সেনাসদস্যদের সঙ্গে মাটিতে বসে সময় কাটান এবং তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন। এসময় যুদ্ধক্ষেত্রের পরিবেশে তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা খাবার—সাদা ভাত, ডাল, আলুভর্তা, চিংড়ি মাছ ও ডিমের তরকারি—সেনাসদস্যদের সঙ্গে বসে গ্রহণ করেন তিনি।

সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় সংকট মোকাবেলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের শৃঙ্খলা, দক্ষতা, আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা দেশের মানুষের মনে বিশেষ মর্যাদা তৈরি করেছে। এই আস্থা ও মর্যাদা ধরে রাখতে পেশাদার প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, নিজে একটি সেনা পরিবারে বড় হওয়ার কারণে সেনাসদস্যদের সান্নিধ্যে এলে তিনি শৈশবের স্মৃতিতে ফিরে যান।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী আগামী দিনে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে আরও সুনাম, মর্যাদা ও পেশাগত স্বীকৃতি অর্জন করবে। সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং সুনাম বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।