বাংলাদেশ

বোরহানউদ্দিনে ভূমিদস্যু ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় চরাঞ্চলের ভূমিদস্যু এবং চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খায়েরহাট বাজার সংলগ্ন খায়ের পাট হাইস্কুল প্রাঙ্গণে ভূমি মালিক ও কৃষক ঐক্য পরিষদ, ভোলা-এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বঞ্চিত ও নির্যাতিত ভূমি মালিকসহ সাধারণ কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মোবাশ্বের উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা চরাঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সভায় বক্তব্য রাখেন ফরিদ আহম্মেদ তালুকদার, মোঃ আবদুর রহমান সবুজ, ইয়াছিন আলম বাবুল চৌধুরী, ফখরুল ইসলাম মীর, মাসুম বিল্লাহ মাতাব্বর, নাসির উদ্দিন তারেক ও ফখরুল ইসলামসহ স্থানীয় কৃষক নেতারা। বক্তারা সাফ জানিয়ে দেন, চরাঞ্চলের ভূমি মালিকদের বঞ্চিত করা যাবে না এবং কৃষকের ফসলের ওপর কোনো তৃতীয় পক্ষের মাতাব্বরি সহ্য করা হবে না।

বক্তারা আরও বলেন, স্বৈরশাসনের অবসানের লক্ষ্যে ২৪-এর গণঅভ্যুত্থানে লাখ লাখ ছাত্র-জনতা জীবন বাজি রেখে অংশ নিয়েছিল। বহু মানুষ প্রাণ দিয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। রক্তক্ষয়ী সেই আন্দোলনের পর সরকার পরিবর্তন হলেও চরাঞ্চলের ভূমি মালিক ও কৃষকদের ভাগ্য ফেরেনি। নতুন বাংলাদেশে জুলুম-নির্যাতন বন্ধ হবে এবং ভূমিদস্যু ও চাঁদাবাজদের উৎপাত চিরতরে বন্ধ হবে বলে আশা করা হলেও বাস্তবে তেমন কিছুই ঘটেনি। প্রান্তিক চাষীরা এখনো তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে।

গঙ্গাপুর, কোড়ালিয়া, সাকুচিয়া, বালিয়া, বাগমারা, চর লতিফ, টেংড়ার চর ও শরীফাবাজসহ বিভিন্ন মৌজার ভূমি মালিকদের নিজেদের জমি ও অধিকার রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে খায়ের পাট হাইস্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া চরাঞ্চলে চলমান চাঁদাবাজি ও ভূমিদস্যুতা রোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।