বাংলাদেশ

রাজাপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় ছাত্রদল নেতা ও তার ভাই আহত

প্রতিবেদক
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের
সব খবর

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি সজিবসহ তিনজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ৬ জুলাই রাত ১০টার দিকে উপজেলার সাতুতিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে সজিব ছাড়াও তার বড় ভাই বাবুল ও কাইফ নামে আরেকজন আহত হন।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, লেবুবুনিয়া বাজার সংলগ্ন মৃত নান্না আকনের ছেলে সোহেল আকন ও শামিম আকন এবং শুক্তাগর ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের মৃত আলতাফের ছেলে আফজাল ও তার দুই ভাই ফয়সাল ও সোলায়মান দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সজিব ও স্থানীয়রা এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে আফজাল গ্রুপের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। সে সময় স্থানীয়দের হস্তক্ষেপে উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করলেও কিছুক্ষণ পরেই ১০-১২ জনের একটি দল দেশি ধারালো অস্ত্র নিয়ে সজিব ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় গুরুতর আহত অবস্থায় সজিবকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে অভিযুক্ত আফজাল তার বিরুদ্ধে আনা মাদকের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি উল্টো অভিযোগ করেন যে, সজিবের বড় ভাইয়ের সঙ্গে সোহেল আকনের ডাবের ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি (তদন্ত) জানান, তারা মৌখিকভাবে ঘটনার কথা শুনেছেন। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।