অপরাধ

পল্লবী থানার চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তার রিজেন্ট সাহেদ

প্রতিবেদক
জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত গোলাপি পোশাকে মিমের নতুন ছবি দেখে মুগ্ধ ভক্তরা গোলাপি পোশাকে মিমের নতুন ছবি দেখে মুগ্ধ ভক্তরা মেয়ের মৃত্যুর ঘটনায় বাবা কবির গ্রেপ্তার মেয়ের মৃত্যুর ঘটনায় বাবা কবির গ্রেপ্তার কাফনের কাপড় পাঠিয়ে ভৈরব পৌর কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি কাফনের কাপড় পাঠিয়ে ভৈরব পৌর কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে দায়িত্বজ্ঞানহীন বললেন লা লিগা সভাপতি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে দায়িত্বজ্ঞানহীন বললেন লা লিগা সভাপতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
সব খবর

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা চেক জালিয়াতির একটি মামলায় ফের গ্রেপ্তার হয়েছেন বহুল আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর মিরপুর এলাকার ইসিবি চত্বর থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত দেবনাথ জানান, সোমবার বেলা পৌনে ১১টার দিকে ইসিবি চত্বরে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের কর্মকর্তারা সাহেদকে দেখতে পেয়ে আটক করেন। বিষয়টি ট্রাফিক পুলিশের নজরে আসার পর উভয় পক্ষকে ট্রাফিক পুলিশ বক্সে নেওয়া হয়। এরপর খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। ব্যাংক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাহেদের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় আদালতের সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পল্লবী থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর দুপুর ১টার দিকে তাদের একটি দল এসে সাহেদকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পল্লবী থানার একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সাহেদকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, করোনা মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষার সনদ প্রদান ও জালিয়াতির অভিযোগে ২০২০ সালে সাহেদ দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন। ওই বছরের ৬ জুলাই র‌্যাবের অভিযানে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করা হয়। এরপর ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ সময় কারাগারে থাকার পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। পুলিশ সূত্রে জানা গেছে, সাহেদের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে, যার মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। সব মামলায় জামিন পাওয়ার পরই তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।