বাংলাদেশ

রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন মীর হেলাল

প্রতিবেদক
শ্রমের মর্যাদা নিশ্চিত করা দেশের মর্যাদা রক্ষার সামিল: মাহ্দী আমিন শ্রমের মর্যাদা নিশ্চিত করা দেশের মর্যাদা রক্ষার সামিল: মাহ্দী আমিন ভৈরবে দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে পেনশন হাতিয়ে নেওয়ার অভিযোগ ভৈরবে দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে পেনশন হাতিয়ে নেওয়ার অভিযোগ বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স
সব খবর

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রোয়াংছড়ি উপজেলার দুর্গম খানসামাপাড়ার মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার ও বিএনপি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণসামগ্রী তুলে দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পাহাড়ের কোনো মানুষকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

শুক্রবার রোয়াংছড়ি উপজেলার খানসামাপাড়ায় আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন। জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিসেস মাম্যাচিং এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজার ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। সরকার এবং বিএনপি জনগণের কল্যাণে একযোগে কাজ করছে। পাহাড়ের প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাধুবী মারমা, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, চ নু মং মারমা, শাহাদাত হোসেন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট উমেচিং, অ্যাডভোকেট আলমগীরসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

কর্মসূচিতে বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দল সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও জীবিকা পুনর্গঠনে সরকারের পাশাপাশি বিএনপিও সহযোগিতা অব্যাহত রাখবে বলে তারা আশ্বাস দেন।