বাংলাদেশ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

প্রতিবেদক
নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ
সব খবর

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ২৭ দিনে দেশে ২ দশমিক ৫২ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট ২৫২ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স বৈধপথে দেশে এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার ৭৯৩ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ২০৯ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় চলতি অর্থবছরের এই সময়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ২ শতাংশ বা ৪২ কোটি ৫০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, মাসজুড়ে রেমিট্যান্স প্রবাহ ছিল বেশ গতিশীল। জুলাইয়ের প্রথম পাঁচদিনে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। এরপর ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে ২১ দিনের মাথায় মোট প্রবাসী আয় ২০৯ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছায়, যা ২৭ দিনের মাথায় ২৫২ কোটি ৪০ লাখ ডলারে গিয়ে দাঁড়িয়েছে। রেমিট্যান্সের এই ইতিবাচক প্রবাহের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যদিও গত সপ্তাহে রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, যা থেকে সামান্য কিছুটা কমেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধপথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ ও প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধিতে প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা বজায় রয়েছে। বর্তমান এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্সের পরিমাণ তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশে মোট ২৫২ কোটি ৪০ লাখ (২ দশমিক ২৯৯ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।