বাংলাদেশ

জুন মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৩৮ জনের

প্রতিবেদক
চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের
সব খবর

দেশে সড়ক-মহাসড়কগুলোতে দুর্ঘটনার মিছিল যেন থামছেই না। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন প্রাণ হারিয়েছেন এবং ৫৬১ জন আহত হয়েছেন। এই নিহতের তালিকায় ৪৪ জন নারী ও ৫৬ জন শিশু রয়েছে। রোববার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্যমতে, জুন মাসে মোট নিহতের ৩০ দশমিক ৫৯ শতাংশই ঝরেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৪ জন মারা গেছেন। এছাড়া দুর্ঘটনায় ৯১ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২০ দশমিক ৭৭ শতাংশ। পাশাপাশি যানবাহনের চালক ও তাদের সহকারী মিলিয়ে ৫৭ জন নিহত হয়েছেন। জুন মাসে সড়ক দুর্ঘটনার পাশাপাশি ৯টি নৌ-দুর্ঘটনায় সাত জন নিহত ও চার জন আহত হয়েছেন এবং ২১টি রেল দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি ও সাত জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ছাড়াও বাসের যাত্রী ২৭ জন, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান আরোহী ৩৭ জন, থ্রি-হুইলার যাত্রী ১১২ জন এবং প্রাইভেটকার-মাইক্রোবাস আরোহী ১৪ জন নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার ধরনে দেখা যায়, ৪৩ দশমিক ৬৪ শতাংশ দুর্ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ হারানোর কারণে, ২৩ দশমিক ০৯ শতাংশ মুখোমুখি সংঘর্ষে এবং ২০ দশমিক ৫৫ শতাংশ পথচারীকে চাপা দেওয়ার ঘটনায়।

দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা গেছে, ১৯৪টি দুর্ঘটনা আঞ্চলিক সড়কে, ১৫১টি জাতীয় মহাসড়কে এবং ৬৪টি গ্রামীণ সড়কে ঘটেছে। বিভাগওয়ারী হিসেবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৬টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছেন, আর ময়মনসিংহে সবচেয়ে কম ১৯টি দুর্ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছেন। রাজধানী ঢাকায় ৩২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৪৯ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

দুর্ঘটনায় সম্পৃক্ত ৭১৩টি যানবাহনের মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই সবচেয়ে বেশি, যা ১৫৭টি। এছাড়া বাস ১১৬টি এবং থ্রি-হুইলার ১৪১টি দুর্ঘটনায় জড়িত ছিল। রোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, মহাসড়কে স্বল্পগতির যানবাহনের উপস্থিতি, ট্রাফিক আইনের অবজ্ঞা এবং গণপরিবহনে চাঁদাবাজিকে দায়ী করেছে।

দুর্ঘটনাসমূহের ১০৯টি (২৩ দশমিক ০৯%) মুখোমুখি সংঘর্ষ, ২০৬টি (৪৩ দশমিক ৬৪%) নিয়ন্ত্রণ হারিয়ে, ৯৭টি (২০ দশমিক ৫৫%) পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ৫৩টি (১১ দশমিক ২২%) যানবাহনের পেছনে আঘাত করা এবং সাতটি (১ দশমিক ৪৮%) অন্যান্য কারণে ঘটেছে।