বিশ্ব

মিয়ানমার উপকূলে দুই নৌকাডুবি, ৫৩০ রোহিঙ্গা নিহতের আশঙ্কা

প্রতিবেদক
হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির পাবনার আল-মদিনা হাসপাতালে অস্ত্রোপচার থেকে ১২ জনের যক্ষ্মা পাবনার আল-মদিনা হাসপাতালে অস্ত্রোপচার থেকে ১২ জনের যক্ষ্মা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে সম্মেলন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে সম্মেলন শনির আখড়ায় দোকানে ঢুকে কোকারিজ ব্যবসায়ীকে গুলি শনির আখড়ায় দোকানে ঢুকে কোকারিজ ব্যবসায়ীকে গুলি কাতারে বোমা হামলার কথা দম্ভের সঙ্গে স্বীকার করলেন নেতানিয়াহু কাতারে বোমা হামলার কথা দম্ভের সঙ্গে স্বীকার করলেন নেতানিয়াহু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট নয় ভারত ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট নয় ভারত ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
সব খবর

মিয়ানমারের উপকূলে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় ৫৩০ জনেরও বেশি রোহিঙ্গা নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার থেকে নিরাপত্তা ও উন্নত জীবনের আশায় সমুদ্রপথে পালিয়ে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে। বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইওএম ও ইউএনএইচসিআর তাদের যৌথ বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী জুনের শেষ দিকে রোহিঙ্গা যাত্রী বহনকারী নৌকা দুটি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরু করেছিল। যাত্রীদের মধ্যে বাংলাদেশের শরণার্থী শিবির থেকে যাওয়া কিছু ব্যক্তিও ছিলেন। যদিও হতাহতের সংখ্যা বা ঘটনার বিস্তারিত বিবরণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি, তবুও এই সম্ভাব্য প্রাণহানির ঘটনায় সংস্থা দুটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রাথমিক তথ্যানুসারে, প্রায় ২৫০ জন যাত্রী নিয়ে যাত্রা করা প্রথম নৌকাটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে, প্রায় ২৮০ জন যাত্রী বহনকারী দ্বিতীয় নৌকাটি গত ৮ জুলাই মিয়ানমারের ইরাবতী উপকূলের কাছে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাগুলোর মতে, নিয়মিত নৌচলাচল মৌসুমের বাইরে এই যাত্রাগুলো করা হয়েছিল। এ সময় সমুদ্র সাধারণত বেশি উত্তাল ও বিপজ্জনক থাকে, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

দীর্ঘদিন ধরেই সহিংসতা, নির্যাতন ও নিরাপত্তাহীনতার কারণে রোহিঙ্গারা মিয়ানমার ছাড়ছেন। পাশাপাশি বাংলাদেশের জনাকীর্ণ শরণার্থী শিবিরের কঠিন জীবনযাপন অনেককে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো দেশে পৌঁছানোর আশায় নড়বড়ে নৌকায় এই বিপজ্জনক সমুদ্রযাত্রায় বাধ্য করছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, আন্দামান সাগর ও বঙ্গোপসাগর বর্তমানে শরণার্থী ও অভিবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী রুটে পরিণত হয়েছে। গত বছর এই পথে প্রায় ৯০০ রোহিঙ্গা নিহত বা নিখোঁজ হয়েছিলেন এবং ২০২৪ সালে এ পর্যন্ত প্রায় ৩০০ জন নিখোঁজ বা নিহত হয়েছেন বলে জানা গেছে।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে অভিযান শুরু করলে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না এবং তাদের অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি আরও অবনতির দিকে যায়। সরকারি বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের ফলে রোহিঙ্গারা দুই পক্ষের সংঘাতের মধ্যে আটকা পড়েছেন। এর আগে গত নভেম্বরে থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের কাছে লাংকাউই উপকূলে রোহিঙ্গা বহনকারী আরেকটি নৌকাডুবির ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন।