শিক্ষা

রাবি শিক্ষার্থীদের সেবায় ইসলামী ছাত্রশিবিরের আধুনিক অ্যাম্বুলেন্স উপহার

প্রতিবেদক
বিমান বাংলাদেশ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত রেখেছে মক্কা-মদিনার নিরাপত্তাকে ‘রেড লাইন’ ঘোষণা সৌদির, রিয়াদে হুতি হামলা মক্কা-মদিনার নিরাপত্তাকে ‘রেড লাইন’ ঘোষণা সৌদির, রিয়াদে হুতি হামলা পিএইচপির নিরাপত্তা ত্রুটি: বাংলাদেশের ৫০টির বেশি ওয়েবসাইট ও অ্যাপ ঝুঁকিতে পিএইচপির নিরাপত্তা ত্রুটি: বাংলাদেশের ৫০টির বেশি ওয়েবসাইট ও অ্যাপ ঝুঁকিতে ২১ হাজার ৯৯৯ টাকায় বাজারে এলো হেলিও ৬৫ স্মার্টফোন ২১ হাজার ৯৯৯ টাকায় বাজারে এলো হেলিও ৬৫ স্মার্টফোন ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটকের সংখ্যা ও সময় বাড়ল ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটকের সংখ্যা ও সময় বাড়ল ভৈরব সেতুর নিচে মিলল শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসাশিক্ষকের মরদেহ ভৈরব সেতুর নিচে মিলল শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসাশিক্ষকের মরদেহ টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর রিয়াদ বিমানবন্দরে ফের হামলার হুমকি দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রিয়াদ বিমানবন্দরে ফের হামলার হুমকি দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন চায় জামায়াত, ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন চায় জামায়াত, ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
সব খবর

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা আরও দ্রুত ও সহজতর করার লক্ষ্যে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মাফরূহা সিদ্দিকা লিপির কাছে অ্যাম্বুলেন্সটির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ছাত্রশিবির নেতৃবৃন্দ।

অ্যাম্বুলেন্স হস্তান্তরের এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলমসহ শিক্ষক ও ছাত্রনেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, শিক্ষার্থীদের চরম ভোগান্তির অন্যতম কারণ ছিল মেডিকেল সেন্টারের সীমাবদ্ধতা। দলমত নির্বিশেষে সব শিক্ষার্থীর কল্যাণের কথা ভেবেই এই অ্যাম্বুলেন্সটি উপহার দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে বলেন, উন্নয়নমূলক কাজ মূলত প্রশাসনের দায়িত্ব। প্রতিষ্ঠার এত বছর পরও একটি পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার গড়ে তুলতে না পারা প্রশাসনের ব্যর্থতা। তিনি প্রশাসনকে দ্রুত শিক্ষার্থীদের কষ্ট অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

রাবি শাখা ছাত্রশিবির সভাপতি মুজাহিদ ফয়সাল জানান, ২০২৫ সালের শুরু থেকেই মেডিকেল সেন্টার সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছিল। তিনি বলেন, আমরা বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও লজিস্টিক সাপোর্টের বিষয়ে একাধিকবার আলোচনা করেছি। আশা করি, বর্তমান প্রশাসনের হাত ধরেই মেডিকেল সেন্টারটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ নেবে, যেখানে ১০ শয্যার সুবিধা থাকবে।

মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মাফরূহা সিদ্দিকা লিপি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কাছে হওয়ায় প্রায়ই মুমূর্ষু রোগীদের নিয়ে যাতায়াত করতে হয়। একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে গেলে অন্য রোগীদের জন্য সংকট তৈরি হতো। নতুন এই অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় এবং প্রশাসন একজন চালক নিয়োগ দিলে এই সংকট নিরসন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।